যৌন নিপীড়নের দায়ে হাবিপ্রবিতে ২ ছাত্র বহিষ্কার

০৮ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৩১ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫০ PM
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) দুই ছাত্রকে ১ বছর করে একাডেমিক কার্যক্রম থেকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সেইসঙ্গে তাদেরকে আবাসিক হল থেকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে। আজ শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মামুনুর রশীদ। 

বহিষ্কার হওয়া দুই শিক্ষার্থী হলেন- মেকানিকাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৭ ব্যাচের শিক্ষার্থী সাখাওয়াত হোসেন সোহাগ ও অর্থনীতি বিভাগের ১৮ ব্যাচের শিক্ষার্থী রিফুজার রহমান রনি।

জানা যায়, ইঞ্জিনিয়ারিং অনুষদের এক ছাত্রীকে টিএসসির সামনে যৌন নিপীড়নের দায়ে মেকানিকাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৭ ব্যাচের শিক্ষার্থী সাখাওয়াত হোসেন সোহাগকে বহিষ্কার করেছে প্রশাসন। এর আগে একই ছাত্রীকে শারীরিক আঘাতের অভিযোগে সোহাগকে সাময়িক বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

যৌন নিপীড়নের আরেকটি অভিযোগের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ১৮ ব্যাচের শিক্ষার্থী রিফুজার রহমান রনিকে ১ বছরের জন্য বহিষ্কার করেছে প্রশাসন। 

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. সাইফুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২ আগস্ট ক্যাম্পাসের অভ্যন্তরে ১০ তলা বিল্ডিংয়ের সামনে এবং বিভিন্ন সময়ে অন্যান্য স্থানে সংঘটিত নীপিড়নের ঘটনায় ম্যানেজমেন্ট বিভাগের এক ছাত্রীর অভিযোগ ‘যৌন নিপীড়ন প্রতিরোধ কমিটি’ কর্তৃক তদন্তে প্রমাণিত হওয়ায় ওই কমিটির সুপারিশের ভিত্তিতে Ordinance of Student and Discipline-এর ১৪ এবং ১৫ ধারা অনুযায়ী সংঘটিত অপরাধের দায়ে একাডেমিক কার্যক্রম হতে ১ বছর ও আবাসিক হল হতে স্থায়ীভাবে বহিষ্কার করা হল।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মামুনুর রশীদ বলেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনির্মানে সকলকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। যারা শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড করবে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

মন্ত্রণালয়ে চাকরিতে যোগ দিতে এসে গ্রেপ্তার তিন আসামি রিমান্…
  • ২৩ জুলাই ২০২৬
উপজেলা-জেলা ও বিভাগীয় পর্যায়ে প্রাথমিক শিক্ষকদের বদলি কীভাব…
  • ২৩ জুলাই ২০২৬
‘১১২ টাকায় সরকারি চাকরি সরকারের স্বচ্ছতার নিদর্শন’
  • ২৩ জুলাই ২০২৬
গুগলকে সাড়ে ১২ হাজার কোটি টাকা জরিমানা
  • ২৩ জুলাই ২০২৬
রুয়েট শিক্ষার্থীর সঙ্গে অসদাচরণের অভিযোগে বাংলা টিফিনকে শো…
  • ২৩ জুলাই ২০২৬
রাজনীতিমুক্ত ক্যাম্পাসে ছাত্র ফেডারেশনের পর ছাত্রদলের পূর্ণ…
  • ২৩ জুলাই ২০২৬