ইউজিসির গবেষণা প্রকল্পের অনুদান পেলেন পাবিপ্রবির ৪ শিক্ষক

০৬ সেপ্টেম্বর ২০২৩, ১২:৫৪ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫১ PM
পাবিপ্রবির ৪ শিক্ষক

পাবিপ্রবির ৪ শিক্ষক © ফাইল ছবি

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) গবেষণা প্রকল্পের অনুদান পেয়েছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) চার শিক্ষক। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ওয়েবসাইট থেকে এ তথ্য  জানা যায়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্তৃক ২০২২-২৩ অর্থবছরে মৌলিক গবেষণাকর্মে সহায়তা দানের জন্য প্রত্যেক গবেষককে তিন লক্ষ টাকা করে বরাদ্দ পাবেন। 

ইউজিসির ওয়েবসাইটে দেওয়া তথ্য মতে,  "Sensor-based Non-touch Bangla Character Input System Using Machine and Deep Learning Techniques"-শীর্ষক গবেষণা প্রকল্পে অনুদান পেয়েছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং(সিএসই) বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুর রহিম, "Design and Implementation of a Hybrid Solar-Biogas Power System for Sustainable Energy Generation in a University Building" -শীর্ষক গবেষণা প্রকল্পে অনুদান পেয়েছেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং(ইইই) বিভাগের সহকারী অধ্যাপক মো. ফিরোজ আলী।

এছাড়া ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং(ইইসিই) বিভাগের অধ্যাপক ড. শেখ রাসেল আল আহম্মেদ “A machine learning approach to evaluate the impact of material properties on a high performing thin-film solar cell with hole  transport layer” শীর্ষক গবেষণা প্রকল্পে অনুদান পেয়েছেন এবং “Windowing and Restructuring-Orthogonal Chirp Division Multiplexing (WR-OCDM) System for Next- Generation Wireless Communication Systems” -শীর্ষক গবেষণা প্রকল্পে অনুদান পেয়েছেন একই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. নাজমুল হোসেন।

সিন্ডিকেটের বাইরে জমি রেজিস্ট্রি করায় সাংবাদিককে পিটিয়ে অজ্…
  • ৩০ মার্চ ২০২৬
ভ্যাকেশন ও নন-ভ্যাকেশনের সুবিধা-বৈষম্য, ২৫ বছরের হিসাব বলছে…
  • ৩০ মার্চ ২০২৬
ইরানে ব্যবহার করা হবে পারমাণবিক অস্ত্র, প্রস্তুতি নিচ্ছে জা…
  • ৩০ মার্চ ২০২৬
জ্বালানি তেল সংকট সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি এমপি রা…
  • ৩০ মার্চ ২০২৬
মৌচাকের মধু বিক্রির টাকায় শিক্ষার্থীদের ক্রীড়াসামগ্রী, প্রশ…
  • ৩০ মার্চ ২০২৬
ইরানে যুদ্ধ থামাতে গিয়ে আহত হলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্…
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence