রুয়েটে কোয়ালিটি অ্যাসুরেন্স সেল গঠনের নির্দেশ উপাচার্যের

০৩ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৫৯ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫৪ PM
সভা

সভা © টিডিসি ফটো

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) মানসম্মত শিক্ষা ও গবেষণা নিশ্চিত করতে এবং একাডেমিক কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ ও মূল্যায়ন করার লক্ষ্যে কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (কিউএসি) গঠনের নির্দেশ  দিয়েছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।

রোববার (৩ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) এক সমন্বয় সভায় তিনি এই নির্দেশ দেন। এছাড়া তিনি আইকিউএসি-এর মিশন ও ভিশন প্রস্তুত করারও নির্দেশনা দেন। সভায় BAETE/BAC থেকে রুয়েটের এক্রিডিটেশন প্রাপ্তির অগ্রগতি নিয়েও আলোচনা হয়।

আরও পড়ুন: প্রবেশপত্রের ছবির সঙ্গে চেহারা মিলিয়ে দেখা পেশাগত দায়িত্বের অংশ: ঢাবি শিক্ষক সমিতি

রুয়েটের আইকিউএসি-এর পরিচালক অধ্যাপক ড. মো. ইমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমন্বয় সভায় রুয়েটে কর্মরত শিক্ষকদের মানসম্মত শিক্ষা প্রদান ও গবেষণার মানোন্নয়নের জন্য বার্ষিক কর্মপরিকল্পনা প্রণয়নের সিদ্ধান্ত গৃহীত হয়। উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের দক্ষতা এবং সক্ষমতা বৃদ্ধির জন্য নিয়মিত প্রশিক্ষণ, কর্মশালা ও সেমিনার আয়োজনের জন্য আইকিউএসি-কে নির্দেশনা প্রদান করেন।

এই সমন্বয় সভায় রুয়েটের বিভিন্ন ইন্সটিটিউটের পরিচালক, অনুষদের ডিন, বিভাগীয় প্রধান এবং ভারপ্রাপ্ত রেজিস্টার আরিফ আহম্মদ চৌধুরী অংশগ্রহণ করেন।

মন্ত্রিসভার বৈঠক শুরু, আলোচনায় অনলাইন ক্লাস
  • ০২ এপ্রিল ২০২৬
পূর্বাচলে ঢাবির বর্ধিত ক্যাম্পাসের দাবি স্থানীয় এমপির, জবাব…
  • ০২ এপ্রিল ২০২৬
গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা, মানতে হবে যেসব নির্দেশন…
  • ০২ এপ্রিল ২০২৬
শ্যুটার ফয়সাল ও তার সহযোগীদের ১৪ দিনের রিমান্ডে দিল আদালত
  • ০২ এপ্রিল ২০২৬
দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় নিলেন এসিল্যান্ড
  • ০২ এপ্রিল ২০২৬
ক্রয়সংক্রান্ত জটিলতায় টিকার অভাবে হামের প্রাদুর্ভাব বাড়ায় জ…
  • ০২ এপ্রিল ২০২৬