রুয়েটে মানসম্মত গবেষণা বিষয়ে সেমিনার

০২ সেপ্টেম্বর ২০২৩, ১০:৩৬ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫৪ PM

© টিডিসি ফটো

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) আজ শনিবার “কিওয়ার্ড সিকোয়েন্স ইম্পোটেন্সস (কেএসআই): ফ্রেন্ডলি এ্যাপ্রোচ ফর কোয়ালিটি থিসিস অ্যান্ড ফার্স্ট পাবলিকেশন” শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (২ সেপ্টেম্বর) সকাল ১১ টার সময় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের  যন্ত্রকৌশল বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।

সেমিনারে মুখ্য আলোচক হিসেবে উক্ত বিষয়ে গবেষণার ফলাফল উপস্থাপন করেন মালয়েশিয়ার পুত্রা বিশ্ববিদ্যালয়ের ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন। মুখ্য আলোচকের বক্তব্যে তিনি বলেন, তথ্য প্রযুক্তির উৎকর্ষতা সাধনের সাথে সাথে মানসম্মত গবেষণার বিষয়বস্তু নির্ধারণ ও তা দ্রুততার সাথে প্রকাশনার ক্ষেত্রে নানা পরিবর্তন এসেছে, যা গবেষকদের আয়ত্ত্বে আনা এবং অনুধাবন করা জরুরী হয়ে পড়েছে।

সেমিনারটিতে সমন্বয়কের দায়িত্ব পালন করেন রুয়েটের গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. ফারুক হোসেন। পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মিয়া মো. জগলুল সাদত সহ বিভিন্ন বিভাগের প্রধান ও শিক্ষকগণ এই গুরুত্বপূর্ণ সেমিনারে অংশগ্রহণ করেন।

মন্ত্রিসভার বৈঠক শুরু, আলোচনায় অনলাইন ক্লাস
  • ০২ এপ্রিল ২০২৬
পূর্বাচলে ঢাবির বর্ধিত ক্যাম্পাসের দাবি স্থানীয় এমপির, জবাব…
  • ০২ এপ্রিল ২০২৬
গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা, মানতে হবে যেসব নির্দেশন…
  • ০২ এপ্রিল ২০২৬
শ্যুটার ফয়সাল ও তার সহযোগীদের ১৪ দিনের রিমান্ডে দিল আদালত
  • ০২ এপ্রিল ২০২৬
দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় নিলেন এসিল্যান্ড
  • ০২ এপ্রিল ২০২৬
ক্রয়সংক্রান্ত জটিলতায় টিকার অভাবে হামের প্রাদুর্ভাব বাড়ায় জ…
  • ০২ এপ্রিল ২০২৬