এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে যবিপ্রবির ইমরুল কায়েস

০২ সেপ্টেম্বর ২০২৩, ০৬:২০ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫৪ PM
ইমরুল কায়েস ইমন

ইমরুল কায়েস ইমন © সংগৃহীত

আগামী ৩রা সেপ্টেম্বর দক্ষিণ কোরিয়ায় ২৬তম এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ ২০২৩ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে বাংলাদেশের হয়ে খেলতে যাচ্ছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) এর শিক্ষার্থী ইমরুল কায়েস ইমন। 

ইমরুল কায়েস ইমন যবিপ্রবির শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী। ইতিমধ্যে সে বাংলাদেশ দলের সাথে সাউথ কোরিয়ায় পৌঁছে গেছে। 

এ বিষয়ে জানতে চাইলে ইমন বলেন, আমি আমার সর্বোচ্চ টা দিয়ে খেলার চেষ্টা করবো ও বাংলাদেশ দলকে সর্বোচ্চ পজিশনে নেওয়ার চেষ্টা করবো 

উল্লেখ্য, আগামী ৩ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এশিয়ান শ্রেষ্ঠত্বের এ লড়াই। আসরে বাংলাদেশ দলের আটজন খেলোয়াড় অংশ নিবেন। তাদের চারজন পুরুষ ও চারজন নারী খেলোয়াড়। এরা হলেন মুহতাসিম আহমেদ হৃদয়, রামহিম লিয়ন বম, ইমরুল কায়েস ইমন ও নাফিজ ইকবাল, সোনাম সুলতানা সোমা, সাদিয়া রহমান মৌ, রহিমা আক্তার ও খৈ খৈ সাই মারমা যাচ্ছেন আসরে।

চ্যাম্পিয়নশিপের সাতটি ইভেন্টের সবগুলোতে অংশ নেবে বাংলাদেশ। সাতটি ইভেন্ট হচ্ছে ছেলেদের দলগত, নারী দলগত, ছেলেদের একক, নারী একক, ছেলেদের দ্বৈত, নারী দ্বৈত ও মিশ্র দ্বৈত।

এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপকে কমনওয়েলথ গেমসের বাছাইপর্ব হিসেবেও ধরা হয়। গতবার কাতারে এশিয়ান টিটিতে ভালো করে বার্মিংহাম কমনওয়েলথ গেমসে খেলার টিকিট পেয়েছিল বাংলাদেশ।

ডাকসু নির্বাচনকে ঢাবির একাডেমিক ক্যালেন্ডারভুক্ত করতে না পা…
  • ১৬ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের চাঁদায় শিক্ষক দিবস, পার্টি স্প্রেতে ছাত্রীর চ…
  • ১৬ অক্টোবর ২০২৬
চুয়েটে অচলাবস্থার দায় কার, সমাধান কী
  • ১৬ অক্টোবর ২০২৬
নতুন করে আর কেউ গণরুম-গেস্টরুমের সংস্কৃতি ফিরিয়ে আনতে পারবে…
  • ১৬ অক্টোবর ২০২৬
‘বিএনপি পাঁচ বছর দেশ শাসন করলে আমরা দুর্ভিক্ষে মারা যাব’— …
  • ১৬ অক্টোবর ২০২৬
ট্রাম্পের আপত্তির মুখে নিদাল হাসানের মৃত্যুদণ্ড সরাসরি সম্প…
  • ১৬ অক্টোবর ২০২৬