শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় শাবিপ্রবির ছাত্রলীগ নেতা সীমান্ত হল থেকে বহিষ্কার 

০১ সেপ্টেম্বর ২০২৩, ০৮:০২ AM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫৫ PM
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সৈয়দ মুজতবা আলী হলের এক আবাসিক শিক্ষার্থীকে মারধর ও কক্ষ থেকে বের করে দেয়ার ঘটনায় অভিযুক্ত আজিজুল ইসলাম সীমান্তকে হল থেকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত ১৬ আগস্ট রাত ১টার দিকে মারধরের এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ফজলুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের শাহপরান হলের আবাসিক ছাত্র আজিজুল ইসলাম সীমান্ত, রেজিস্ট্রেশন নম্বর ২০২১২২৬০০৩, ইংরেজি বিভাগ’কে বিশ্ববিদ্যালয়ে শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের জন্য হল থেকে বহিষ্কার করা হলো। তিনি অন্য কোন হলেও প্রবেশ করতে পারবেন না। এ আদেশ অনতিবিলম্বে কার্যকর হবে।

উল্লেখ্য, এ ঘটনার ভুক্তভোগী শিক্ষার্থীর নাম সৈকত রায়। তিনি ২০১৯-২০ শিক্ষাবর্ষের পেট্রোলিয়াম ও মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী। সৈয়দ মুজতবা আলী হলের ৪২০ নম্বর কক্ষে থাকতেন তিনি। এ ঘটনায় সৈকত রায় প্রক্টর ও হলের প্রাধ্যক্ষ বরাবর লিখিত অভিযোগ দেন।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়, আজিজুল ইসলাম জোর করে সৈকতের মোবাইল ফোন কেড়ে নেন এবং তাঁকে ৪২০ নম্বর কক্ষে নিয়ে যান। সেখানে তাঁকে মারধর করা হয়। পরে ছাত্রলীগের নেতা-কর্মীরা তাঁর বিছানাপত্র কক্ষ থেকে বের করে নিচতলার হলগেটে নামিয়ে দেন এবং গালিগালাজ করে ও হত্যার হুমকি দিয়ে তাঁকে হল থেকে বের করে দেন।

এ সময় ছাত্রলীগের নেতা-কর্মীরা তাঁর মোবাইল ফোনে ফ্লাশ দিয়ে জরুরি ফাইল ডিলিট করে দেওয়ার পাশাপাশি ৩ হাজার ৫০০ টাকা নিয়ে যায় বলে অভিযোগ করেন তিনি।

ডাকসু নির্বাচনকে ঢাবির একাডেমিক ক্যালেন্ডারভুক্ত করতে না পা…
  • ১৬ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের চাঁদায় শিক্ষক দিবস, পার্টি স্প্রেতে ছাত্রীর চ…
  • ১৬ অক্টোবর ২০২৬
চুয়েটে অচলাবস্থার দায় কার, সমাধান কী
  • ১৬ অক্টোবর ২০২৬
নতুন করে আর কেউ গণরুম-গেস্টরুমের সংস্কৃতি ফিরিয়ে আনতে পারবে…
  • ১৬ অক্টোবর ২০২৬
‘বিএনপি পাঁচ বছর দেশ শাসন করলে আমরা দুর্ভিক্ষে মারা যাব’— …
  • ১৬ অক্টোবর ২০২৬
ট্রাম্পের আপত্তির মুখে নিদাল হাসানের মৃত্যুদণ্ড সরাসরি সম্প…
  • ১৬ অক্টোবর ২০২৬