এপিএ র‍্যাংকিংয়ে দ্বিতীয় শাবিপ্রবি

০১ সেপ্টেম্বর ২০২৩, ১২:৫২ AM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫৫ PM
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) র‌্যাংকিংয়ে দেশের ৪৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৯৭.৯১ স্কোর নিয়ে দ্বিতীয় স্থান অর্জন করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)। এতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়-১ম স্থান, ঢাকা বিশ্ববিদ্যালয়-৩য় এবং বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-২৬ তম অর্জন করে। 

বৃহস্পতিবার (৩১ আগস্ট) বিকালে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সচিব ড. ফেরদৌস জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপ্তিতে বলা হয়, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের আওতাধীন দেশের ৪৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তির (এপিএ) অংশ হিসেবে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর বিভিন্ন কর্মকাণ্ডগুলোকে ৬টি ক্যাটাগরিতে মূল্যায়ন করে এপিএ র‌্যাংকিং প্রকাশ করেছে ইউজিসি।

ছয়টি ক্যাটাগরির মধ্যে কৌশলগত উদ্দেশ্যেসমূহে ৭০, জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনায় ১০,  ই-গভর্ন্যান্স/উদ্ভাবন কর্মপরিকল্পনায় ১০, অভিযোগ প্রতিকার ব্যবস্থা কর্মপরিকল্পনায় ৪, সেবা প্রদান প্রতিশ্রæতি কর্মপরিকল্পনায় ৩, তথ্য অধিকার কর্মপরিকল্পনায় ৩ মিলিয়ে মোট ১০০ নম্বরের ভিত্তিতে এ র‌্যাংকিং প্রকাশ করা হয়। এতে শতকরা ৯৭.৯১ স্কোর করে র‌্যাংকিয়ের দ্বিতীয় স্থানে উঠে আসে শাবিপ্রবি। এ র‌্যাংকিংয়ে শতভাগ স্কোর করে প্রথমে রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, শতকরা ৯৫.৯৭ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)।

এ বিষয়ে শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, গতবার আমাদের বিশ্ববিদ্যালয়ের কিছু সমস্যার কারণে এপিএ মূূল্যায়নে একটু পিছিয়ে ছিলাম। তবে এবার ইউজিসির নির্ধারিত সব কাজ সম্পাদন করে আমরা শীর্ষ অবস্থানে উঠে এসেছি। এর পেছনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীসহ সকলের অবদান ছিল। এ ধারাবাহিকতা থাকলে আশাকরি আগামীতে আমরা প্রথম হব। পরিশেষে এপিএ কমিটির সাথে জড়িত সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

দীর্ঘ বিরতির পর ক্রীড়াঙ্গনে ‘বৈশাখী উৎসব’
  • ১২ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধে ১১ বিলিয়ন ডলার খুইয়েছে ইসরায়েল
  • ১২ এপ্রিল ২০২৬
শিক্ষায় সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট করবে সরকার: শিক্ষামন্ত্রী
  • ১২ এপ্রিল ২০২৬
মোহাম্মদপুরে ‘এলেক্স ইমনকে’ কুপিয়ে হত্যা
  • ১২ এপ্রিল ২০২৬
যেসব যুক্তিতে জামিন পেয়েছেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধু…
  • ১২ এপ্রিল ২০২৬
তিন ভূমিকায় শিরোপাজয়ী সেই আলফাজকে ছাঁটাই করল মোহামেডান
  • ১২ এপ্রিল ২০২৬