কাল বাউবির এইচএসসি পরীক্ষা শুরু

২৩ জুলাই ২০২৬, ০৭:৪৫ PM
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধীনে পরিচালিত এইচএসসি পরীক্ষা আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে। সম্প্রতি বাউবির পরিচালক (ভারপ্রাপ্ত) স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) পরিচালিত এইচএসসি প্রোগ্রামের পরীক্ষা আগামীকাল শুক্রবার থেকে শুরু হতে যাচ্ছে। সারাদেশে মোট ২১৬টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম ও দ্বিতীয় বর্ষে মোট ৪৭ হাজার ৪১ জন পরীক্ষায় অংশগ্রহণ করবেন। তাদের মধ্যে ২৭ হাজার ৭৯৬ জন পুরুষ এবং ১৯ হাজার ২৩৮ জন নারী পরীক্ষার্থী রয়েছেন। 

প্রসঙ্গত, গত ১৭ জুলাইয়ের স্থগিত বাংলা ১ম পত্র (HSC 1851) এবং বাংলা ২য় পত্র (HSC 2851) বিষয়ের পরীক্ষারসমূহের তারিখ পরবর্তীতে জানানো হবে। বাউবির ওয়েবসাইট www.bou.ac.bd থেকে বিস্তারিত তথ্য জানা যাবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

চট্টগ্রাম পাঁচলাইশে ড. ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন, তদন্তে পু…
  • ১৯ নভেম্বর ২০২৬
বরগুনায় ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর করে ছাত্রলীগের তাণ্ডব
  • ১৯ নভেম্বর ২০২৬
ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ, সড়কে গাছ ফেলে আগুন
  • ১৯ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক 
  • ১৯ নভেম্বর ২০২৬
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মডেল মেঘনা আলমকে দুদকের জিজ্ঞাসা…
  • ১৯ নভেম্বর ২০২৬
৭ ডিসেম্বর ঢাকায় আসছেন আনোয়ার ইব্রাহিম
  • ১৯ নভেম্বর ২০২৬