এসএসসির ফলাফল হস্তান্তর ২৮ জুলাইয়ের মধ্যে

২৩ জুলাই ২০২৬, ০৩:৫০ PM
এসএসসির ফলাফল প্রত্যাশীরা

এসএসসির ফলাফল প্রত্যাশীরা © ফাইল ফটো

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ২৮ জুলাইয়ের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ে  হস্তান্তর করা হবে। আজ বৃহস্পতিবার দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন আন্তঃশিক্ষা সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান। 

তিনি বলেন, ‘চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রস্তুতির কাজ চলমান রয়েছে, আমরা ২৭ বা ২৮ জুলাইয়ের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগে জমা দেওয়া হবে। পরে মন্ত্রণালয় ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা করবে। আমরা আমাদের কাজ করে যাচ্ছি।’

জানা গেছে, সাধারণত এসএসসি ও সমমান পরীক্ষার লিখিত অংশ শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হয়। এ বছর এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় ২১ এপ্রিল। সাধারণ শিক্ষা বোর্ডগুলোর অধীনে লিখিত পরীক্ষা শেষ হয় ২০ মে। অন্যদিকে দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার লিখিত অংশ শেষ হয় ২৪ মে।

চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ শিক্ষার্থী অংশ নিতে ফরম পূরণ করে। এর মধ্যে এসএসসি পরীক্ষার্থী ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, দাখিল পরীক্ষার্থী ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং এসএসসি ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষার্থী ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন।

৬ ঘণ্টার ব্যবধানে ঝরে গেল ১৫ প্রাণ, দুই পরিবারেরই ১১ জন
  • ১৭ অক্টোবর ২০২৬
নন-এমপিওভুক্ত যেসব প্রতিষ্ঠানকে দ্রুত এমপিওভুক্তির সুপারিশ
  • ১৭ অক্টোবর ২০২৬
কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষ…
  • ১৭ অক্টোবর ২০২৬
জ্বরে আক্রান্ত মিরাজ, বিকল্প ভাবনায় কে?
  • ১৭ অক্টোবর ২০২৬
আন্তঃবিশ্ববিদ্যালয় নারী ফুটবলের ফাইনাল ম্যাচে মারামারি, যবি…
  • ১৭ অক্টোবর ২০২৬
অটোরিকশা চালিয়ে জীবিকা, স্বপ্ন এক লাখ গাছ লাগানোর
  • ১৭ অক্টোবর ২০২৬