পবিপ্রবি ও ইউনিভার্সিটাস নেগেরি পাডাংয়ের মধ্যে সমঝোতা স্মারক সই

২৩ জুলাই ২০২৬, ১২:৪১ PM
উপাচার্য কার্যালয়ের সভাকক্ষে স্বাক্ষরিত হয় এমওইউ

উপাচার্য কার্যালয়ের সভাকক্ষে স্বাক্ষরিত হয় এমওইউ © টিডিসি

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) ও ইন্দোনেশিয়ার ইউনিভার্সিটাস নেগেরি পাডাংয়ের মধ্যে শিক্ষা, গবেষণা ও শিক্ষক-শিক্ষার্থী বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। এ উপলক্ষে ‘উচ্চশিক্ষার সুযোগ ও সম্ভাবনা’ শীর্ষক একটি সেমিনারেরও আয়োজন করা হয়।

বুধবার (২২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এ অনুষ্ঠানের আয়োজন করে পবিপ্রবির অফিস অব দ্য ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাফেয়ার্স। অনুষ্ঠানে সঞ্চালনা করেন অফিসটির পরিচালক ড. হাচিব মোহাম্মদ তুষার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান, ইউনিভার্সিটাস নেগেরি পাডাংয়ের ম্যাথমেটিকস অ্যান্ড ন্যাচারাল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. ইউকিফলি এবং অ্যাগ্রো ইন্ডাস্ট্রি বিভাগের প্রধান ড. রেস্টি ফেবরিয়া। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টারের পরিচালক অধ্যাপক ড. খোকন হোসেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, প্রভোস্ট, প্রক্টর, বিভাগীয় চেয়ারম্যান, পরিচালক, শিক্ষক, শিক্ষার্থী এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান বলেন, এই সমঝোতা স্মারক দুই বিশ্ববিদ্যালয়ের পারস্পরিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে। তিনি আশা প্রকাশ করেন, শিক্ষক-শিক্ষার্থী বিনিময়, যৌথ গবেষণা এবং একাডেমিক সহযোগিতার মাধ্যমে উভয় বিশ্ববিদ্যালয়ই ভবিষ্যতে উপকৃত হবে।

ইউনিভার্সিটাস নেগেরি পাডাংয়ের ম্যাথমেটিকস অ্যান্ড ন্যাচারাল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. ইউকিফলি বলেন, দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষক ও শিক্ষার্থী বিনিময় কর্মসূচি এবং যৌথ গবেষণার মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে জ্ঞানচর্চা ও গবেষণার নতুন সুযোগ সৃষ্টি হবে।

অনুষ্ঠানে ইউনিভার্সিটাস নেগেরি পাডাংয়ের গবেষক রনি জারলিস ও শান্তি ডিয়ানাও উপস্থিত ছিলেন।

কক্সবাজারকে সিটি কর্পোরেশনে উন্নীত করা হতে পারে: স্বরাষ্ট্র…
  • ২৩ জুলাই ২০২৬
অজু করতে নেমে কংস নদীতে নিখোঁজ বৃদ্ধ
  • ২৩ জুলাই ২০২৬
মাটির ২০ ফুট গভীরে আটকে ছিলেন শ্রমিক, ৯৯৯ নম্বরে ফোনকলে উদ্…
  • ২৩ জুলাই ২০২৬
সাউদার্ন ইউনিভার্সিটির প্রশাসকের নিয়োগ বাতিল
  • ২৩ জুলাই ২০২৬
ক্রিকেট কূটনীতি কাজে লাগিয়ে ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক …
  • ২৩ জুলাই ২০২৬
আরএফএল গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে নিয়োগ
  • ২৩ জুলাই ২০২৬