যবিপ্রবির নতুন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান

২৩ জুলাই ২০২৬, ০৭:১৯ PM
অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান।

অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান। © টিডিসি ছবি

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) নতুন কোষাধ্যক্ষ (ট্রেজারার) হিসেবে নিয়োগ পেয়েছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) কৃষি সম্প্রসারণ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান।

বৃহস্পতিবার (২৩ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে এ নিয়োগের তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১-এর ১৩(১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসানকে চার বছরের জন্য অথবা অবসর গ্রহণের তারিখ পর্যন্ত (যেটি আগে হবে) বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এ ছাড়া, ২৭ ডিসেম্বর ২০২০ সালের প্রজ্ঞাপন অনুযায়ী তিনি মাসিক সম্মানী ও বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা পাবেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সার্বক্ষণিক অবস্থান করে আইন ও সংবিধি অনুযায়ী নির্ধারিত দায়িত্ব এবং উপাচার্য অর্পিত দায়িত্ব পালন করবেন।

নিয়োগ প্রসঙ্গে অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান বলেন, ‘যবিপ্রবিতে নিয়োগের চিঠি পেয়েছি। কবে যোগদান করব, তা এখনো চূড়ান্ত হয়নি। তবে যত দ্রুত সম্ভব দায়িত্ব গ্রহণ করব।’

প্রসঙ্গত, অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান বিএনপিপন্থী বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)-এর হাবিপ্রবি শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
জাতিসংঘের সদর দপ্তরে ‘বেগম খালেদা জিয়া: হার লাইফ, হার স্টো…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬