শিক্ষার্থীদের জন্য অ্যাপস চালু শাবিপ্রবির

৩০ আগস্ট ২০২৩, ০৯:৪৭ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫৬ PM
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

শিক্ষার্থীদের জন্য ‘মাইসাস্ট’ অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস চালু করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) কর্তৃপক্ষ। বুধবার (৩০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠানে এ অ্যাপসের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

মাইসাস্ট অ্যাপসে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় সম্পর্কিত বিভিন্ন ধরনের তথ্য জানাতে পারবে। এই অ্যাপসে বিশ্ববিদ্যালয় সম্পর্কিত নিয়ম-কানুন, প্রক্টরিয়াল নীতিমালা, রেজিস্ট্রার ও কন্ট্রোলার অফিস সংক্রান্ত তথ্য, বিভিন্ন অনুষদ, ইনস্টিটিউট, বিভাগ, হল এবং বিশ্ববিদ্যালয়ের সার্ভিস সংক্রান্ত তথ্য দেওয়া রয়েছে। 

এছাড়াও অ্যাপসে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী নিয়োগসহ বিভিন্ন ইভেন্ট সম্পর্কে জানতে পারবেন শিক্ষার্থীরা। অ্যাপসটি বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের তত্ত্বাবধানে তৈরি করা হয়। অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করা যাবে।

এ বিষয়ে ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজির পরিচালক অধ্যাপক ড. মো. জহিরুল ইসলাম জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের সেবাগুলো শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিতে এবং তথ্যগুলো সহজলভ্য করতে এই অ্যাপসটি চালু করা হয়েছে। এ অ্যাপসটি বিশ্ববিদ্যালয়ের সার্বিক সহযোগিতায় এবং আইসিটি সেলের তত্ত্বাবধানে তৈরি করা হয়েছে। এ অ্যাপসের মাধ্যমে শিক্ষার্থীদের প্রয়োজনীয় যাবতীয় তথ্য এখান থেকে পেয়ে যাবে।

অনুষ্ঠানে শাবিপ্রবির ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. স্বপন কুমার সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কবির হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক, প্রক্টর, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা।

ডাকসু নির্বাচনকে ঢাবির একাডেমিক ক্যালেন্ডারভুক্ত করতে না পা…
  • ১৬ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের চাঁদায় শিক্ষক দিবস, পার্টি স্প্রেতে ছাত্রীর চ…
  • ১৬ অক্টোবর ২০২৬
চুয়েটে অচলাবস্থার দায় কার, সমাধান কী
  • ১৬ অক্টোবর ২০২৬
নতুন করে আর কেউ গণরুম-গেস্টরুমের সংস্কৃতি ফিরিয়ে আনতে পারবে…
  • ১৬ অক্টোবর ২০২৬
‘বিএনপি পাঁচ বছর দেশ শাসন করলে আমরা দুর্ভিক্ষে মারা যাব’— …
  • ১৬ অক্টোবর ২০২৬
ট্রাম্পের আপত্তির মুখে নিদাল হাসানের মৃত্যুদণ্ড সরাসরি সম্প…
  • ১৬ অক্টোবর ২০২৬