পাহাড় ধসের শঙ্কায় রাবিপ্রবিতে ক্লাস-পরীক্ষা স্থগিত

০৬ আগস্ট ২০২৩, ০৯:১৬ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:২১ AM
রাবিপ্রবি ক্যাম্পাস

রাবিপ্রবি ক্যাম্পাস © টিডিসি ছবি

বৈরি আবহাওয়া ও প্রতিকূল পরিবেশের কারণে আগামী দুই দিনের জন্য সকল বিভাগের ক্লাস, পরীক্ষা স্থগিত করেছে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি)। গত চার-পাঁচ দিনের ভারি বর্ষণ ও পাহাড় ধসের আশংকায় এমন সিদ্ধান্ত নিয়েছে রাবিপ্রবি প্রশাসন। 

আজ রবিবার রেজিস্ট্রার মোহাম্মদ ইউসুফ সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ক্লাস-পরীক্ষা বন্ধ থাকলেও অফিস যথাযথ নিয়মেই খোলা থাকবে।

এই বিষয়ে রেজিস্ট্রার মোহাম্মদ ইউসুফ বলেন, আমরা শিক্ষার্থীদের সার্বিক মঙ্গল চাই। বৈরি আবহাওয়া, শিক্ষার্থীদের জীবনের নিরাপত্তা ও সার্বিক দিক বিবেচনা করে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পরিস্থিতি চলমান থাকলে ছুটি আরো বাড়তে পারে কি না এমন প্রশ্নের জবাবে রেজিষ্ট্রার আরও বলেন, অগ্রিম কিছু বলা যাচ্ছে না, সময় অনুযায়ী সিদ্ধান্ত নেয়া হবে। আমরা সবার কথা বিবেচনা করেই সিদ্ধান্ত নেবো।

বিভিন্ন শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা গেছে এমন পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের এমন সিদ্ধান্তকে তারা সাধুবাদ জানিয়েছেন। পাশাপাশি ভলিন্টিয়ারিংএর কাজে যুক্ত অনেক রাবিপ্রবিয়ানরাই সরজমিনে ও সোস্যাল মিডিয়াতে সবাইকে নিরাপত্তার বিষয়ে সচেতন করছেন।

নকলে বাধা দেওয়ায় পুলিশ ও কেন্দ্র পরিদর্শকের ওপর হামলা, গ্রে…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রীনিবাস থেকে হাবিপ্রবি ছাত্রীর মরদেহ উদ্ধার
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রত্যন্ত হাওরাঞ্চল থেকে জজ হলেন ঢাবি শিক্ষার্থী শুভ
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
১৮শ বিজেএসে ইবি থেকে জজ হলেন ১৯ শিক্ষার্থী 
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ভিসির প্রথম কর্মচারী নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি, করুন আ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬