বুয়েটের শিক্ষার্থীদের সঙ্গে গ্রেপ্তার দুই কিশোরের জামিন মঞ্জুর

০৩ আগস্ট ২০২৩, ০২:৫৫ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:২৩ AM
গ্রেপ্তার ৩৪ জনের মধ্যে ২৪ জন বুয়েটের বর্তমান শিক্ষার্থী

গ্রেপ্তার ৩৪ জনের মধ্যে ২৪ জন বুয়েটের বর্তমান শিক্ষার্থী © ফাইল ছবি

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ৩২ শিক্ষার্থীর সঙ্গে গ্রেপ্তার দুই কিশোরের জামিন মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুরে শুনানি শেষে সুনামগঞ্জের শিশু আদালতের বিচারক মো. জাকির হোসেন তাদের জামিন মঞ্জুর করেন।

এই দুজনের বয়স ১৮ বছরের কম হওয়ায় গ্রেপ্তারের পর তাদের কিশোর সংশোধনাগারে পাঠানো হয়েছিল। এরা এবারের এসএসসি পাস করেছে। আসামিপক্ষের আইনজীবী তৈয়বুর রহমান বাবুল বিষয়টি নিশ্চিত করেছেন।

সরকারের বিরুদ্ধে ‘গোপন ষড়যন্ত্র ও জননিরাপত্তা বিঘ্নিত করার আশঙ্কায়’ গত ৩০ জুলাই বিকেলে টাঙ্গুয়ার হাওর থেকে ৩৪ জনকে আটক করা হয়। পরদিন বিকেলে পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে তাহিরপুর থানায় একটি মামলা করে। এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে পরদিন ৩১ জুলাই সোমবার বিকেলে তাদের আদালতে হাজির করলে বিচারক ৩২ জনকে কারাগারে এবং ২ জন কিশোর হওয়ায় তাদের কিশোর সংশোধনাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গতকাল বুধবার (২ আগস্ট) দুপুর ১টার দিকে সুনামগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফারহান সাদিকের আদালতে এই ৩৪ জনের জামিন আবেদনের শুনানি হয়। শুনানি শেষে আদালতের বিচারক ৩২ জনের জামিন মঞ্জুর করেন। পরে রাত ১০টার দিকে একে একে সুনামগঞ্জ জেলা কারাগার থেকে বেরিয়ে আসেন বুয়েটের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা। 

বন্ধুর জন্য কবর খুঁড়তে গিয়ে সেই কবরেই চিরবিদায় নিলেন অপর বন…
  • ২০ এপ্রিল ২০২৬
বিস্কুটের প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণ, সাতক্ষীরায় ঐতিহাসিক …
  • ২০ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীদের সঙ্গে ক্লাস করছেন সংসদ সদস্য
  • ২০ এপ্রিল ২০২৬
এসএসসি পরীক্ষার প্রবেশপত্র না পাওয়ায় মহাসড়ক অবরোধ
  • ২০ এপ্রিল ২০২৬
শিক্ষকতার পাশাপাশি কাজিগিরি, এমপিওভুক্ত ২৯ শিক্ষককে শোকজ
  • ২০ এপ্রিল ২০২৬
জাবিরদের প্রতিনিধি হয়ে সংসদে যাচ্ছেন রোকেয়া বেগম
  • ২০ এপ্রিল ২০২৬