সাপের কামড়ে প্রাণ গেল হাবিপ্রবি শিক্ষার্থীর

০২ জুলাই ২০২৩, ০৪:৫৪ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:২৫ AM

© ফাইল ছবি

সাপের কামড়ে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) দিলীপ রায় (২৫) নামের এক শিক্ষার্থী মারা গেছেন। গতকাল শনিবার (১ জুলাই) রাতে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ভেদাইল গ্রামে এ ঘটনা ঘটে। 

দিলীপ রায় বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার ৭নং রাতোর ইউনিয়নে। তার পিতার নাম মৃত ভগি চন্দ্র রায়।

জানা গেছে, শনিবার রাত সাড়ে ১১টার দিকে দিলীপ রায়কে কোবরা সাপ কামড় দেয়। পরে তাকে গ্রামের কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে নিয়ে যাওয়া হলে কবিরাজ তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। তার পরিবারের সদস্যরা হাসপাতালে নিয়ে গেলে সেখানে ইনজেকশনের অভাবে মৃত্যু হয় বলে তারা অভিযোগ করেন। দিলীপের বাবা ও ভাই নেই। পরিবারে শুধু তার মা ও বোন আছে।

এ বিষয়ে হাবিপ্রবির গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম শহিদুল ইসলাম বলেন, বিষয়টি সম্পর্কে আমরা অবগত হয়েছি। গণিত বিভাগের শিক্ষার্থী শুনে আমরা খুবই কষ্ট পেয়েছি এবং আমরা শোকাহত। আমরা তার পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি।

পুলিশ ভেরিফিকেশনে রাজনৈতিক বৈষম্য ও হয়রানির প্রতিবাদ ইবি ছা…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ডিআইইউতে নিষিদ্ধ সংগঠনের সম্পৃক্ততা প্রমাণিত হলে ব্যবস্থা ন…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
অন্তত শিক্ষার্থীদের সঙ্গে বিএনপির এমন বেঈমানী চিন্তাতীত: আব…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ভেরিফিকেশনে কেন বাদ, প্রার্থীকে কারণ জানানোর দাবি ছাত্রশিবি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জাকসু প্রার্থিতা প্রত্যাহারের বিনিময়ে বন্ধুসহ ট্যুরের অফার …
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
উপাচার্য পুনর্বহালের দাবিতে শিক্ষক সমিতির একাত্মতায় কর্মবি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬