দুইদিন ধরে নিখোঁজ বশেমুরবিপ্রবি উপ-পরীক্ষা নিয়ন্ত্রক টুটুল

২৮ জুন ২০২৩, ০৮:২০ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:২৯ AM
মিকাইল হোসেন টুটুল

মিকাইল হোসেন টুটুল © ফাইল ফটো

দুইদিন ধরে নিখোঁজ রয়েছেন গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মিকাইল ইসলাম টুটুল (৫০)। এ ঘটনায় গতকাল মঙ্গলবার তার স্ত্রী মৌ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। 

নিখোঁজ মিকাইল ইসলাম টুটুল কোটালীপাড়া উপজেলার হীরন ইউনিয়নের আজাহার আলী সিকদারের ছেলে এবং গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক। 

সাধারণ ডায়েরি সূত্রে জানা যায়, মিকাইল ইসলাম টুটুল গত সোমবার (২৬ জুন) বেলা তিনটার দিকে শহরের বাসা থেকে কাউকে কিছু না জানিয়ে বের হয়ে যান। অনেক খোঁজাখুঁজি করে গত দুই দিন তার কোনো খোঁজ পাওয়া যায়নি। পরে গত সোমবার সদর থানায় তার স্ত্রী একটি সাধারণ ডায়েরি করে। সাধারণ ডায়েরি নম্বর ১২২১। 

মিকাইল হোসেন টুটুলের স্ত্রী মৌ জানান, ঘটনার দিন তার স্বামী মোবাইল ফোন রেখে কাউকে কিছু না বলে বাসা থেকে বের হয়ে যান। রাত হয়ে গেলেও তিনি বাসায় ফিরে না আসায় উদ্বিগ্ন হয়ে পড়েন তিনি। পরে বন্ধু-বান্ধব, আত্মীয় স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। 

তিনি আরও জানান, টুটুল ডায়াবেটিস, লো প্রেসারসহ একাধিক রোগে আক্রান্ত ছিলেন। দীর্ঘ ২৩ বছরের বৈবাহিক জীবনে এমন ধরনের ঘটনা কখনো ঘটেনি। তার কারও সঙ্গে কোন শত্রুতা আছে কিনা তার জানা নেই। 

গোপালগঞ্জ সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শিতল চন্দ্র পাল বলেন, বিভিন্ন বিষয় নিয়ে পরিবারের সঙ্গে মনোমালিন্য চলছিল মিকাইল ইসলাম টুটুলের। এ কারণে আত্মগোপনে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া তথ্য প্রযুক্তির সাহায্যে মিকাইল ইসলামের অবস্থান নির্ণয়ের অনুসন্ধান চলছে।

আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ২৫ জুলাই ২০২৬
‘হ্যালো ফ্রেন্ডস....’ গভীর রাতে ককরোচ আন্দোলনকারীদের কী বার…
  • ২৫ জুলাই ২০২৬
কন্টেন্ট নির্মাতাদের বড় দুঃসংবাদ দিল ইউটিউব
  • ২৫ জুলাই ২০২৬
রাজধানীর মিরপুরে যুবদল নেতার ওপর গুলি বর্ষণ, আহত ২
  • ২৫ জুলাই ২০২৬
মাসে ৯০ হাজার টাকার ভাতাসহ যে সব সুযোগ সুবিধা পাবেন চুপ্পু
  • ২৫ জুলাই ২০২৬
মেসির অবসর নিয়ে যা বললেন ডি মারিয়া
  • ২৫ জুলাই ২০২৬