জার্মানির বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ পাচ্ছেন নোবিপ্রবির সোনিয়া

২৮ জুন ২০২৩, ১২:৪৬ AM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:২৯ AM
খাদিজাতুল কোবরা সোনিয়া

খাদিজাতুল কোবরা সোনিয়া © সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যম বেশ পরিচিত মুখ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সাবেক শিক্ষার্থী কন্টেন্ট নির্মাতা খাদিজাতুল কোবরা সোনিয়া। উচ্চশিক্ষা সম্পর্কিত বিভিন্ন ভিডিও তৈরি করে ইতোমধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছেন তিনি।

আর এবার এ শিক্ষার্থী ইউনিভার্সিটি অব ক্যাসেলে ইকোলজিক্যাল প্লান্ট নিউট্রিশন বিভাগে রিসার্চ সহকারী হিসেবে চাকরির সুযোগ পেয়েছেন। মঙ্গলবার(২৭ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। 

নোবিপ্রবির কৃষি বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করে জার্মানিতে উচ্চশিক্ষার জন্য পাড়ি জমিয়েছিলেন সোনিয়া। পরবর্তীতে তিনি জার্মানির গেটিংজেন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন। 

চাকরির বিষয়ে খাদিজাতুল কোবরা সোনিয়া বলেন, আমার গবেষণার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার সুযোগ আসে, এটাকে আমি আমার স্বপ্নের চাকরি বলি! শিক্ষকতা এমন একটা বিষয় যা আমি ভালোবাসি, শিক্ষকতা আমার কাছে এমন কিছু যাতে আমি পারদর্শী। কল্পনা করছি আমি আন্তর্জাতিক শিক্ষার্থীদের মধ্যে একটি ক্লাসে লেকচার দিচ্ছি। 

তিনি আরও বলেন, এটি একটি শর্তসাপেক্ষ অফার লেটার যেহেতু আমি এখনও আমার ডিগ্রি শেষ করিনি। আমার ডিগ্রি শেষ হওয়ার সাথে সাথে আমি রিসার্চ সহকারী হিসেবে যোগ দিতে পারি। আমি সম্ভবত অক্টোবর বা নভেম্বর মাসে যোগ দিতে সক্ষম হব। আশা করি আমি আমার দেশের অনেক শিক্ষার্থীকে সহযোগিতা ও গাইড করতে সক্ষম হব।

উল্লেখ্য, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সোনিয়ার অফিসিয়াল পেজের ফলোয়ার সংখ্যা প্রায় দেড় মিলিয়ন। এছাড়াও ইউটিউবে তার সাবস্ক্রাইবারের সংখ্যাও অসংখ্য। এসব চ্যানেলে তিনি নিয়মিত শিক্ষামূলক বিভিন্ন ভিডিও এবং দেশের বাহিরে উচ্চশিক্ষা সম্পর্কিত ভিডিও আপলোড দেন।

শনিবার ৯ ঘন্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় 
  • ১৫ মে ২০২৬
‘গঙ্গার ন্যায্য পানি না দিলে দিল্লির মসনদ কাঁপিয়ে দেব’— ভাস…
  • ১৫ মে ২০২৬
তামাকের প্রচারণামূলক ক্যাম্পেইন থাকায় কনসার্টের অনুমতি বাতি…
  • ১৫ মে ২০২৬
হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের  মৃত্যু 
  • ১৫ মে ২০২৬
ধর্ষণের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান ছাত্রমঞ্চের
  • ১৫ মে ২০২৬
স্ত্রীর পরকীয়ার জেরে ফেসবুকে স্ট্যাটাস ব্যবসায়ীর, অতঃপর...
  • ১৫ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081