১২ দিনের ছুটিতে যাচ্ছে যবিপ্রবি

২৩ জুন ২০২৩, ১০:১৩ AM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১২:৪৫ PM
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ১২ দিনের ছুটিতে যাচ্ছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)। আগামীকাল শনিবার (২৪ জুন) থেকে ৫ জুলাই পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। বুধবার (১৪ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পবিত্র ঈদ-উল- আজহা এবং গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষ্যে আগামী ২৪ জুন হতে ৫ জুলাই পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা এবং আগামী ২৬ জুন হতে ৫ জুলাই পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ বন্ধ থাকবে।

এছাড়া ৬ ও ৭ জুলাই বিশ্ববিদ্যালয়ের সাপ্তাহিক ছুটি হওয়ায় সর্বমোট ১৪ দিনের ছুটি পাচ্ছেন শিক্ষার্থীরা। ছুটি শেষে আগামী ৮ জুলাই থেকে যথারীতি ক্লাস ও পরীক্ষা শুরু হবে বলেও জানানো হয়েছে।

পুলিশ ভেরিফিকেশনে রাজনৈতিক বৈষম্য ও হয়রানির প্রতিবাদ ইবি ছা…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ডিআইইউতে নিষিদ্ধ সংগঠনের সম্পৃক্ততা প্রমাণিত হলে ব্যবস্থা ন…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
অন্তত শিক্ষার্থীদের সঙ্গে বিএনপির এমন বেঈমানী চিন্তাতীত: আব…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ভেরিফিকেশনে কেন বাদ, প্রার্থীকে কারণ জানানোর দাবি ছাত্রশিবি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জাকসু প্রার্থিতা প্রত্যাহারের বিনিময়ে বন্ধুসহ ট্যুরের অফার …
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
উপাচার্য পুনর্বহালের দাবিতে শিক্ষক সমিতির একাত্মতায় কর্মবি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬