বুয়েটে চান্স পেলেও ভর্তি বাতিল হতে পারে তিন কারণে

২০ জুন ২০২৩, ০৯:১২ AM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১২:৫৩ PM
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের © ফাইল ছবি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২২-২৩ শিক্ষাবর্ষের প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। চান্স পাওয়া শিক্ষার্থীরা এখন ভর্তির প্রস্তুতি নিচ্ছেন। তবে ভর্তির আগে ও পরে কয়েকটি নিয়ম না মানলে ভর্তি বাতিল হতে পারে। বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সোমবার (১৯ জুন) রাতে বুয়েটের ওয়েবসাইট ও নোটিশ বোর্ডে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ তামিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুয়েটের ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণিতে মূল ভর্তি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রাথমিকভাবে নির্বাচিত ও অপেক্ষমান প্রার্থীদের তালিকা এবং ভর্তি সংক্রান্ত কার্যক্রমের সময়সূচি ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

লিখিত পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীর মধ্যে এক হাজার ৯৭৫ জন ভর্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত ও অপেক্ষমাণ তালিকায় স্থান পেয়েছেন। অধ্যাপক ড. মোহাম্মদ তামিম স্বাক্ষরিত অপর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তি কমিটিসমূহের সভাপতির পূর্ব অনুমতি না নিয়ে উপস্থিতির দিন নির্ধারিত সময়ে অনুপস্থিত প্রার্থীর ভর্তির যোগ্যতা বাতিল বলে গণ্য হবে।

বিশেষ দ্রষ্টব্য হিসেবে প্রাথমিকভাবে নির্বাচিত এবং অপেক্ষমান উভয় ধরনের প্রার্থীর ক্ষেত্রে তিনটি শর্তের কথা বলা হয়েছে। সেগুলো হলো-

১. বিনা অনুমতিতে নির্ধারিত তারিখের মধ্যে ভর্তি না হলে ভর্তির যোগ্যতা বাতিল বলে গণ্য হবে।

২. ভর্তির পর কোনও ছাত্র-ছাত্রী নির্ধারিত সময়ের মধ্যে কোর্স রেজিস্ট্রেশন সম্পন্ন না করলে অথবা বিনা অনুমতিতে ক্লাস শুরুর দুই সপ্তাহের মধ্যে ক্লাসে উপস্থিত না হলে তার ভর্তি বাতিল করা হবে।

৩. আবাসিক/অনাবাসিক ছাত্র-ছাত্রীদের হলে ভর্তির জন্য প্রদেয় ফি’র পরিমাণ এবং হলে ভর্তির সময়সসূচী ছাত্রকল্যাণ পরিচালকের দপ্তর (বিশ্ববিদ্যালয় খেলার মাঠের দক্ষিণ-পশ্চিম প্রান্তে) থেকে নিজ দায়িত্বে যথাসময়ে জেনে নিতে হবে।

২৪ ঘণ্টায় তিন বিভাগে বৃষ্টির আভাস
  • ১৭ অক্টোবর ২০২৬
অভিজিৎ দীপক ও নেহা বোরাকে ফের আটক দিল্লি পুলিশের
  • ১৭ অক্টোবর ২০২৬
শনিবার যেসব এলাকায় দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না
  • ১৭ অক্টোবর ২০২৬
জ্বালানি নিরাপত্তা জোরদারে সৌদি আরব-কাতারের সহযোগিতা চাইল ব…
  • ১৭ অক্টোবর ২০২৬
বিসিবির কাভার্ডভ্যান থেকে চুরি হওয়া টাকা যেভাবে উদ্ধার হলো
  • ১৭ অক্টোবর ২০২৬
শখের বসে ভ্যান চালাতে গিয়ে প্রাণ গেল নবম শ্রেণির ছাত্রের
  • ১৬ অক্টোবর ২০২৬