হাবিপ্রবি ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষে আহত ৪০, হাসপাতালে ভর্তি

১৮ জুন ২০২৩, ০৮:৪১ AM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ০১:০৩ PM
হাবিপ্রবি ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষে আহত ৪০ জন আহত হয়েছেন

হাবিপ্রবি ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষে আহত ৪০ জন আহত হয়েছেন © সংগৃহীত

দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পূর্ব কোন্দলের জের ধরে ছাত্রলীগের দুপক্ষে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ৪০ জন আহত হয়েছেন। আহতদের ২৩ জনকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (১৭ জুন) রাত ৯টা থেকে দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় আহত বেশ কয়েকজনকে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে চিকিৎসা দেওয়া হয়েছে।

দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোহাম্মদ জিন্নাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনার পর ক্যাম্পাসের আশেপাশে ও ক্যাম্পাসের ভিতরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ছাত্র পরামর্শ ও নির্দেশনা শাখার পরিচালকসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তা ও শিক্ষকবৃন্দ ক্যাম্পাসে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আরও পড়ুন: টানা বর্ষণে গাছ পড়ে চবিতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

ক্যাম্পাস সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই কোন্দল চলে আসছিল। এরই জের ধরে শনিবার বিকেলে ছাত্রলীগ নেতা আকাশের সাথে রিয়াদ ও সজলের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মামুনুর রশিদ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, শিক্ষার্থীদের মধ্যে ভুল বুঝাবুঝিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

মেসি ও স্কালোনিকে নিয়ে আবেগঘন বার্তা দিলেন দি মারিয়া
  • ২৫ জুলাই ২০২৬
১২ বছর শিক্ষাপ্রতিষ্ঠানে না এলেও চাকরি বহাল শিক্ষকের, পেয়েছ…
  • ২৫ জুলাই ২০২৬
মেসির অবসর নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন পারেদেস
  • ২৫ জুলাই ২০২৬
আলভারেজকে পেতে বার্সেলোনার সঙ্গে যোগ দিল ইউরোপের আরও এক জায়…
  • ২৫ জুলাই ২০২৬
ধাওয়ার মুখে মহাসড়কে ইয়াবা ফেলে পালালেন ২ মাদককারবারি, কুড়িয়…
  • ২৫ জুলাই ২০২৬
ব্রাজিলিয়ান ক্লাবে যোগ দিচ্ছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তার…
  • ২৫ জুলাই ২০২৬