তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তির যুদ্ধে ২৫ হাজার শিক্ষার্থী

১৭ জুন ২০২৩, ০৯:৪৯ AM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ০১:০৩ PM
প্রকৌশল গুচ্ছভুক্ত তিন বিশ্ববিদ্যালয়

প্রকৌশল গুচ্ছভুক্ত তিন বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

তিন প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষা আজ শনিবার (১৭ জুন)। তিন হাজার ২৩১টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশ নেবেন ২৪ হাজার ৯৭৮ পরীক্ষার্থী। সকাল ১০টা থেকে নিজ নিজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে এ পরীক্ষা।

বিশ্ববিদ্যালয়গুলো হলো চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি  বিশ্ববিদ্যালয়ের (রুয়েট)।

জানা গেছে, কুয়েট ক্যাম্পাস কেন্দ্রে ৮ হাজার ৩২৬ পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন। কুয়েট ক্যাম্পাসে ‘ক’ গ্রুপের (বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি) রোল ২৫০০০১-২৫৭৫১৬ পর্যন্ত সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এবং ‘খ’ গ্রুপের (বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বিআর্ক) রোল ২৭০০০১-২৭০৮১২ পর্যন্ত সকাল ১০টা থেকে বেলা পৌনে ২টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও তথ্য শাখার সহকারী পরিচালক মনোজ কুমার মজুমদার জানান, ২০২২-২৩ শিক্ষাবর্ষে সমন্বিত ভর্তি পরীক্ষার মাধ্যমে কুয়েটে সিভিল ইঞ্জিনিয়ারিং (সিই) বিভাগ, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই), মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (এমই), কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগে প্রতিটিতে ১২০ শিক্ষার্থীকে ভর্তি করা হবে।

ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই), ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট (আইইএম), লেদার ইঞ্জিনিয়ারিং (এলই), টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং (টিই), আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং (ইউআরপি), ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (এমএসই), বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট (বিইসিএম) বিভাগে ৬০ জন করে, আর্কিটেকচার (আর্ক) বিভাগে ৪০ জন ও বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং (বিএমই), এনার্জি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (ইএসই), কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং (সিএইচই), মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (এমটিই) বিভাগে ৩০ জন করে শিক্ষার্থী ভর্তি করা হবে।

এর বাইরে সংরক্ষিত (ক্ষুদ্র জাতিগোষ্ঠীর এবং চট্টগ্রাম বিভাগের পার্বত্য জেলার অধিবাসীদের জন্য) ৫টি আসনসহ ৩টি অনুষদের অন্তর্গত ১৬টি বিভাগে মোট এক হাজার ৬৫ শিক্ষার্থী ভর্তি করা হবে। চুয়েট ও রুয়েটে আসনসংখ্যা যথাক্রমে এক হাজার ২৩৫ ও ৯৩১টি।

এবারের ভর্তি পরীক্ষায় সংরক্ষিত ২১ আসনসহ চুয়েটের ৯৩১টি, কুয়েটের ১ হাজার ৬৫টি, রুয়েটের ১ হাজার ২৩৫টিসহ মোট ৩ হাজার ২৩১ আসনের বিপরীতে মোট ২৪ হাজার ৯৭৮ পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন। ‘ক’ গ্রুপ (ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ) এবং ‘খ’ গ্রুপ (ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগ) দুই গ্রুপে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে চুয়েট কেন্দ্রে ‘ক’ বিভাগে ৭ হাজার ৬৪৪ জন, ‘খ’ বিভাগে ৬৮২ জনসহ মোট ৮ হাজার ৩২৬ পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন।

ভর্তি পরীক্ষা কত নম্বরের
রুয়েটে ১ হাজার ২৩৫টি, চুয়েটে আসন ৯৩১টি, কুয়েটে ১ হাজার ৬৫টি আসনের বিপরীতে এবারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষায় গ্রুপ ‘ক’-তে এমসিকিউ পদ্ধতিতে ৫০০ নম্বর। প্রকৌশলের পাশাপাশি স্থাপত্য বিভাগ নিয়ে গ্রুপ ‘খ’-তে ৭০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৭ জুন। চূড়ান্ত মেধাতালিকা প্রকাশ করা হবে আগামী ৮ জুলাইয়ের মধ্যে। ভর্তিসংক্রান্ত যাবতীয় তথ্য চুয়েট, কুয়েট, রুয়েটের সমন্বিত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে পাওয়া যাবে।

‘জুলাই শেখাতে আইসেন না’, নুরের পোস্টের কমেন্টে খোঁচা দিয়ে ক…
  • ৩০ মার্চ ২০২৬
ঢাকা-১৭ আসনে নির্বাচনে খরচের হিসাব জানালেন বিএনপি চেয়ারম্যান
  • ৩০ মার্চ ২০২৬
ঢামেকসহ ৫ মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ
  • ৩০ মার্চ ২০২৬
স্বাস্থ্য অধিদপ্তরের এডিজি হলেন অধ্যাপক ফোয়ারা তাসমীম
  • ৩০ মার্চ ২০২৬
বিশেষ ব্যবস্থায় হামের টিকা দেওয়ার সিদ্ধান্ত সরকারের
  • ৩০ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন তারেক রহমান
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence