চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথম সেমিনার আয়োজন

১০ জুন ২০২৩, ০৪:২৯ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:০২ AM

© টিডিসি ছবি

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চাঁবিপ্রবি) সিএসই, আইসিটি এবং ব্যবসায় প্রশাসন বিভাগের উদ্যোগে তিনটি পৃথক সেমিনার আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। আজ শনিবার (১০ জুন) থেকে শুরু হওয়া দুই দিনব্যাপী এসব সেমিনারে প্রথম দিনে ব্যবসায় প্রশাসন ও সিএইসি বিভাগের সেমিনার অনুষ্ঠিত হয়। যেটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর প্রথম আয়োজন।

বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসের কনফারেন্স রুমে দিনের প্রথমভাগে ব্যবসায় প্রশাসন বিভাগের উদ্যোগে ব্যাংকিং সেক্টরে ব্যবসায় স্নাতকদের জন্য ক্যারিয়ারের সুযোগ এবং চ্যালেঞ্জ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মো. নাসিম আখতার। মূখ্য আলোচক হিসাবে ব্যাংকিং সেক্টরে ক্যারিয়ার সুযোগ এবং চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন ব্র্যাক ব্যাংক লিমিটেডের সাউথ জোন ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের ক্লাস্টার ম্যানেজার মোহাম্মদ বেলাল হোসেন। সঞ্চালনা করেন রেজিস্ট্রার ইঞ্জি. মেজর মো. আব্দুল হাই (অবঃ)। 

এছাড়া সেমিনারে আরও উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক মো. বাইজিদ আহম্মেদ রনি এবং খাজিদা খাতুন টুম্পা।

উল্লেখ্য, চাঁদপুর শহরের খলিসাডুলি ওয়াপদা গেট এলাকায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে চলমান রয়েছে শিক্ষা কার্যক্রম।সেখানকার চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের পাশে সাততলা ভবনে বিশ্ববিদ্যালয়টির অস্থায়ী ক্যাম্পাস। তিনটি বিভাগে সর্বমোট  ৯০ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু হয়েছে বিশ্ববিদ্যালয়টি।

‘অবহেলায়’ অন্তঃসত্ত্বা বিড়ালের মৃত্যু: ক্লিনিক মালিক ও দুই …
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
তিন দিন লড়াই শেষে না ফেরার দেশে রুয়েট শিক্ষার্থী রাফিদ
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
পাচার হওয়া সম্পদ শনাক্ত করে দ্রুত ফ্রিজ করা হবে: গভর্নর
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
জাবিপ্রবির স্বেচ্ছাসেবী সংগঠন ‘সবুজ স্বপ্ন’র প্রথম প্রতিষ্ঠ…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
হত্যা মামলায় সাংবাদিক সৌরভকে আসামি করায় প্রতিবাদ, মামলা প্র…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
এআই ও সাইবার নিরাপত্তায় নাঈমুলের পথচলা, যুক্তরাষ্ট্রে গড়ছেন…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬