আন্দোলনের মুখে রুয়েট ভিসির পদত্যাগ

২৮ মে ২০২৩, ০৯:৫৪ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:২৮ AM

© সংগৃহীত

শিক্ষকদের আন্দোলনে মুখে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ভারপ্রাপ্ত ভিসি অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন পদত্যাগ করেছেন। আজ রবিবার রাত সোয়া ৯টার দিকে ড. সাজ্জাদ নিজেই পদত্যাগের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

ড. সাজ্জাদ বলেন, শিক্ষকদের আন্দোলন ও দাবি মেনে আমি পদত্যাগ করেছি। এর চেয়ে বেশি কিছু বলতে পারছি না।

চলতি দায়িত্বে থাকা ভিসির পদত্যাগ, নিয়মিত ভিসি নিয়োগ এবং পদোন্নতির দাবিতে রুয়েটের প্রায় ৮০ জন শিক্ষক উপাচার্যের কক্ষে অবস্থান নেন। আজ বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত তারা সেখানে অবস্থান করেন। পরে শিক্ষকদের দাবি মেনে ভিসি পদত্যাগ করার সিদ্ধান্ত নেন।

আন্দোলনকারী শিক্ষকরা জানান, গত বছরের জুলাই থেকে চলতি দায়িত্বের ভিসি দিয়ে বিশ্ববিদ্যালয় পরিচালনা করা হচ্ছে। দীর্ঘদিন পেরিয়ে গেলেও নতুন ভিসি নিয়োগ না হওয়ায় তারা পদোন্নতি থেকে বঞ্চিত হচ্ছেন। দ্রুত চলতি দায়িত্বের ভিসির পদত্যাগ এবং নিয়মিত ভিসি নিয়োগ দিয়ে সমস্যার সমাধানের দাবি তাদের। দাবি না মানা হলে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তারা।

রুয়েটের মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক সারাফাত হোসেন অভি বলেন, প্রায় দেড় বছর ধরে যোগ্যতাসম্পন্ন হয়েও অনেক শিক্ষকের পদোন্নতি আটকে আছে। চলতি দায়িত্বে থাকা ভিসিকে অসংখ্যবার বলার পরও তিনি কোনো পদক্ষেপ নিচ্ছেন না।

এ বিষয়ে অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন বলেন, চলতি দায়িত্বের ভিসির পদোন্নতি দেওয়ার ক্ষমতা নেই। তাই নতুন ভিসি নিয়োগ না হওয়া পর্যন্ত শিক্ষকদের পদোন্নতি দেওয়া সম্ভব নয়।

প্রসঙ্গত, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. রফিকুল ইসলাম সেখের মেয়াদ শেষ হয় গত বছরের ৩০ জুলাই। এরপর শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের ফলিতবিজ্ঞান ও মানবিক অনুষদের ডিন সাজ্জাদ হোসেনকে বিশ্ববিদ্যালয়ের রুটিন ভিসি করা হয়। তখন থেকে বিশ্ববিদ্যালয়ের রুটিন ভিসিরর দায়িত্ব পালন করে আসছিলেন।
 
গত কয়েকদিন ধরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তারা পদোন্নতি, ভিসির পদত্যাগ এবং নিয়মিত ভিসি নিয়োগের দাবিতে আন্দোলন করে আসছেন।

আর্জেন্টিনার বিপক্ষে কেপ ভার্দের হয়ে মাঠে নামতে পারতেন রোনা…
  • ২৯ জুন ২০২৬
দক্ষিণ আফ্রিকার হৃদয় ভেঙে শেষ ষোলোয় কানাডা
  • ২৯ জুন ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি শাকিল, সম্পাদক…
  • ২৯ জুন ২০২৬
ব্রাজিলিয়ান কিংবদন্তি যেভাবে বদলে দিয়েছেন জাপানি ফুটবল
  • ২৯ জুন ২০২৬
ব্রাজিল ম্যাচের আগে জাপানের বড় চিন্তা একটাই
  • ২৯ জুন ২০২৬
অতিরিক্ত ভাড়া আদায়, বিএম কলেজে আটক শতাধিক অটোরিকশা ও সিএনজি 
  • ২৯ জুন ২০২৬