হাবিপ্রবির ডিন কার্যালয় ভাঙচুর

০৯ জুন ২০১৮, ১১:৪২ AM
টিডিসি ফটো

টিডিসি ফটো

পুনরায় ভর্তির টাকার সমন্বয় নিয়ে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) কৃষি অনুষদের ডিন অফিস ভাঙচুর করেছে কয়েকজন শিক্ষার্থী। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, কৃষি অনুষদের স্পেশাল ব্যাচ ১৭’র ১৫ জন শিক্ষার্থীর পুনরায় ভর্তির টাকার সমন্বয় ফাইল রেজিস্ট্রার অধ্যাপক ড. সফিউল আলমের কার্যালয়ে থেকে স্বাক্ষর হয়ে ডিন কর্যালয়ে আসে। এ নিয়ে কৃষি অনুষদের ছাত্র সমিতির সাংগঠনিক সম্পাদক রিয়াদ, সহ-প্রচার সম্পাদক বাধন ও সদস্য সৈকত কথা বলতে যায়। কিন্তু বিষয়টি সুরাহা না হওয়ায় একপর্যায়ে শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে ডিন ড. মো. আতাউর রহমানের অফিস ভাঙচুর করে এবং তাকে মারার হুমকি দেয়।

কৃষি অনুষদের ছাত্র সমিতির সাংগঠনিক সম্পাদক রিয়াদ বলেন, কৃষি অনুষদের স্পেশাল ব্যাচ ১৭’র ১৫ জন শিক্ষার্থী ভর্তির নিময় অনুয়ায়ী ৩ হাজার করে টাকা দিয়ে ভর্তি হয়। কিন্তু পরে ডিন মো. আতাউর রহমান জানান, তাদেরকে ৪ হাজার ২২০ টাকা নতুন করে দিতে হবে। এতে আমারা আপত্তি জানাই।

ডিন ড. আতাউর রহমান বলেন, একটি অফিসিয়াল ফাইল কখনো ছাত্রদের হাতে দেয়া যায় না। নিয়ম মেনেই ফাইলটি পাঠানোর সব প্রস্তুতি সম্পন্ন করার পরও চতুর্থ বর্ষের রিয়াদ ও বাধন নামে দুই ছাত্র অতি উৎসাহী হয়ে আমার অফিস ভাঙচুর করে এবং মারধরের হুমকি দেয়।

ছাত্রীকে লাথি দিয়ে ভিডিও ফেসবুকে, অভিযুক্তকে শাস্তি না দিয়ে…
  • ০৮ আগস্ট ২০২৬
আত্মঘাতী বোমা হামলায় মেসিকে উড়িয়ে দেওয়ার পরিকল্পনা, পুল…
  • ০৮ আগস্ট ২০২৬
পুলিশের অভিযানের সময় ছাদ থেকে পড়ে ছাত্রদল নেতার মৃত্যু, কী …
  • ০৮ আগস্ট ২০২৬
যুক্তরাষ্ট্রে আর্জেন্টাইন ফুটবলার আটক
  • ০৮ আগস্ট ২০২৬
দলবদলের গুঞ্জন আর্জেন্টিনার তারকা গোলরক্ষকের!
  • ০৮ আগস্ট ২০২৬
ঢাবির হলে ওয়াশরুম ব্যবহারকে কেন্দ্র করে মারধর, শিক্ষার্থী ব…
  • ০৮ আগস্ট ২০২৬