যবিপ্রবি হলের গেস্টরুমে ডেকে নিয়ে সাংবাদিককে মারধর ছাত্রলীগের

২৩ মে ২০২৩, ০৫:৫৩ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৩২ AM
যবিপ্রবিতে সাংবাদিককে মারধরের ঘটনায় অভিযুক্ত ছাত্রলীগের আসিফ আল মাহমুদ ও ছাত্রলীগ-কর্মী বেলাল হোসেন

যবিপ্রবিতে সাংবাদিককে মারধরের ঘটনায় অভিযুক্ত ছাত্রলীগের আসিফ আল মাহমুদ ও ছাত্রলীগ-কর্মী বেলাল হোসেন © সংগৃহীত

শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের হাতে মারধরের শিকার হয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মরত এক সাংবাদিকক। গতকাল সোমবার (২২ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মসিয়ূর রহমান হলে এ ঘটনা ঘটেছে। পরে এ ঘটনায় বিচার চেয়ে হল প্রভোস্ট বরাবর লিখিত অভিযোগ জমা দিয়েছেন সাংবাদিক জহুরুল ইসলাম। তিনি দ্যা ডেইলি ক্যাম্পাসের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. জহুরুল ইসলাম ও বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন।

এ ঘটনায় জড়িত ছাত্রলীগের দুই নেতাকর্মী। তারা হলেন যবিপ্রবির শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের (পিইএসএস) বিভাগ ছাত্রলীগের সভাপতি আসিফ আল মাহমুদ ও ছাত্রলীগ কর্মী বেলাল হোসেন।

জানা যায়, ঘটনার দিন দুপুরে একাডেমিক ভবন থেকে হলে যাওয়ার সময় হলের প্রধান ফটকে সাংবাদিক জহুরুল ইসলামকে ডাকা হয়। পরে এক পর্যায়ে তাকে পাশের গেস্টরুমে ডেকে নিয়ে গালাগালিসহ শারীরিকভাবে নির্যাতন করেন অভিযুক্ত আসিফ আল মাহমুদ ও  বেলাল হোসেন।

এর আগে একাধিকবার বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা পরিপন্থী কাজের জন্য বিভিন্ন মেয়াদে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার হয়েছিলেন আসিফ মাহমুদ। পাশাপাশি বেলাল হোসেনর নামেও অভিযোগ রয়েছে বিশ্ববিদ্যালয়ের নানা শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িতের।

এ বিষয়ে আইপিই বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী ও দ্যা ডেইলি ক্যাম্পাসের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক মো. জহুরুল ইসলাম বলেন, আমার বিভাগে কিছু কাজ ছিলো। সেগুলো শেষে ঘটনার দিন দুপুর পৌনে ২টার দিকে শহীদ মসিয়ূর রহমান হলে নিজ রুমে যাওয়ার সময় পিএসএস বিভাগের ছাত্রলীগের সভাপতি আসিফ আল মাহমুদ ও বেলাল আমাকে ডাক দেয়। সেসময় ডাকে সাড়া দিয়ে তাদের কাছে গেলে বলেন ‘সিনিয়র ভাই ডাকলাম, শুরুতে ডাক শুনিস নাই কেন?’ আমি শুনতে পাই নাই বললে আসিফ ও বেলাল হলের গেস্ট রুমে নিয়ে গিয়ে আমাকে শারীরিকভাবে হেনস্তা করেন।

এ বিষয়ে শহীদ মসিয়ূর রহমান হলের প্রভোস্ট ড. আশরাফুজ্জামান জাহিদ বলেন, ভুক্তভোগী শিক্ষার্থীর কাছ থেকে আমি লিখিত অভিযোগ পেয়েছি। প্রভোস্ট বডির সাথে মিটিং করে অফিসিয়ালি ব্যবস্থা নেবো। সিসিটিভি ফুটেজ দেখতে চাইলে তিনি বলেন, যেহেতু এটি অফিসিয়াল ব্যাপার। তাই প্রভোস্ট বডির সাথে আলোচনা করে ফুটেজ দেখানো হবে।

যবিপ্রবি ছাত্রলীগের সভাপতি মো: সোহেল রানা বলেন, এ বিষয়ে আমাদের কাছে কেউ লিখিত অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ দিলে, আমরা ব্যবস্থা নিবো।

এ বিষয়ে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেন, এই বিষয়ে আমার কাছে লিখিত কোন অভিযোগ আসেনি। অভিযোগ আসলে আমরা বিশ্ববিদ্যালয়ের আইনানুসারে ব্যবস্থা নেবো।

সাময়িক যুদ্ধবিরতি নয়, চার দেশে স্থায়ী যুদ্ধ বন্ধের প্রস্তাব…
  • ০১ এপ্রিল ২০২৬
স্থল অভিযানের মার্কিন পরিকল্পনাকে ইরান ভয় পায় না: আরাগচি
  • ০১ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধ থামাতে পাঁচ দফা প্রস্তাব দিল চীন ও পাকিস্তান
  • ০১ এপ্রিল ২০২৬
নাস্তায় দেওয়া হয়েছে বাচ্চাসহ পচা ডিম, পাউরুটির গায়ে ছত্রাক
  • ০১ এপ্রিল ২০২৬
ইনকিলাব মঞ্চের সদস্যদের কাছে ক্ষমা চেয়ে পোস্ট দিলেন হাদীর ভ…
  • ০১ এপ্রিল ২০২৬
লক্ষ্মীপুরে ৪১ বছর চাকরির পর রাজকীয় বিদায় পেলেন স্কুল কর্মচ…
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence