চবির ‘এ’ ইউনিটে সেরা তিনজন কত নম্বর পেয়েছেন

২২ মে ২০২৩, ১২:০৮ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৩৪ AM
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা © ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ সোমবার (২২ মে) বেলা সাড়ে ১১টা থেকে ফলাফল দেখতে পারছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। এতে প্রথম হয়েছেন ১১২২৪১ রোল নম্বরধারী শিক্ষার্থী। তার প্রাপ্ত মোট নম্বর ১০৬ দশমিক ২৮।

দ্বিতীয় স্থানে থাকা ১১১৯১৬ রোল নম্বরধারী পরীক্ষার্থীর মোট নম্বর ১০৫ দশমিক ৭৫। তৃতীয় স্থানে আছেন ১০৫১৪৬ রোল নম্বরধারী শিক্ষার্থী। তার মোট নম্বর ১০৫ দশমিক ২৫।

জানা গেছে, ফলাফল চবির ভর্তিবিষয়ক ওয়েবসাইটে (https://admission.cu.ac.bd/) দেখা যাচ্ছে। পরীক্ষার্থীরা নিজ নিজ আইডিতে লগইন করে ফলাফল দেখতে পারবেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজেও ফলাফল প্রকাশ করা হয়েছে।

সেখানে দেওয়া গুগল ড্রাইভ লিংক থেকে ডাউনলোড করে ফলাফল দেখা যাবে। ফলাফল দেখতে এখানে ক্লিক করুন। পাশাপাশি (https://ictcell.cu.ac.bd/result22-23/) লিংক থেকেও ফলাফল দেখা যাবে।

এর আগে রোববার রাত ১০টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েবসাইটে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে বলে সংক্ষিপ্ত এক নোটিশে জানানো হয়। এতে বলা হয়, ‘এ’ ইউনিট ভর্তি পরীক্ষার প্রাথমিক ফলাফল সোমবার সাড়ে ১১টায় প্রকাশিত হবে।

গত ১৬ ও ১৭ মে বিজ্ঞান, জীববিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং ও মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিজ অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়। দু’দিনে চার শিফট মিলিয়ে মোট ৮০ শতাংশ শিক্ষার্থী পরীক্ষায় উপস্থিত ছিলেন। ‘এ’ ইউনিটে ৭৪ হাজার ৭০৪ পরীক্ষার্থী আবেদন করলেও ৫৯ হাজার ৬০৯ জন ভর্তি পরীক্ষায় অংশ নেন।

নিয়োগপত্র পাননি জুলাই আন্দোলনের সমন্বয়ক রাবির সাদ্দাম, বঞ্চ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
এইচএসসিতে বোর্ডসেরা, জবিতে সেরা বিভাগে—১৮তম বিজেএসে জজ হলেন…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ফিটনেসবিহীন গাড়ি যত ভালো ড্রাইভারই চালান, দিনশেষে খাদে পড়…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসার ছাদে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট ৫ ছাত্রী, ৩ জনের অ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
রাবির হলে ঘুমন্ত ছাত্রকে বিষধর সাপের ছোবল
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
শচীনের চেয়েও প্রতিভাবান ছিলেন, সেই ক্রিকেটার এখন বৃদ্ধাশ্রমে
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬