পবিপ্রবিতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ

২১ মে ২০২৩, ১২:৫৮ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৩৫ AM
ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ

ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ © টিডিসি ফটো

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) শাখা ছাত্রলীগের দু-পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (২০ মে) রাত আটটায় এ সংঘর্ষ শুরু হয়। মূলত বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে গণরুমের জুনিয়র শিক্ষার্থীদের রুমে উঠানোকে কেন্দ্র করে শাখা ছাত্রলীগের সভাপতি আরাফাত ইসলাম খান সাগর এবং সাধারণ সম্পাদক মেহেদী হাসান তারেকের সমর্থক গ্রুপের মধ্যে এ সংঘর্ষ ঘটে। এসময় প্রায় ১০-১৫ টি রুমের জানালা-দরজা ভাঙচুর করা হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, শাখা ছাত্রলীগের সভাপতি আরাফাত ইসলাম খান সাগরের সমর্থকরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ১১৯ নাম্বার রুমে গণরুমের জুনিয়র শিক্ষার্থী তোলে। পরবর্তীতে সাধারণ সম্পাদক মেহেদী হাসান তারেকের সমর্থকরা এতে বাঁধা প্রদান করে। এসময় বাকবিতন্ডা শুরু হয় এবং মুহূর্তেই কথা কাটাকাটি থেকে হাতাহাতির ঘটনায় পরিণত হয়। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য হল থেকে উভয় পক্ষের সমর্থকেরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে আসতে শুরু করে। এতে সংঘর্ষ বড় আকার ধারণ করে। পরে হলের প্রভোস্ট ও প্রক্টরসহ অন্যান্যরা উপস্থিত হলে পরিস্থিতি কিছুটা শান্ত হয়।

শাখা ছাত্রলীগের সভাপতি আরাফাত ইসলাম খান সাগর বলেন, যারা সাধারণ ছাত্রদের রুম ভাঙচুর করে তারা আর যাইহোক ছাত্রলীগের কর্মী হতে পারে না। আমরা আশা করি প্রশাসন দ্রুত জড়িতদের শাস্তির আওতায় আনবে।

এ বিষয়ে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান তারেক বলেন, আমরা চাই শান্ত ক্যাম্পাস শান্ত থাকবে। যারা শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ নষ্ট করছে তাদের দ্রুত শাস্তির আওতায় আনা হোক।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. সন্তোষ কুমার বসু এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. জাহিদ হাসানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কোন সাড়া পাওয়া যায়নি।

পরবর্তী রাষ্ট্রপতি হচ্ছেন কে, যা বললেন আইনমন্ত্রী
  • ২৫ জুলাই ২০২৬
টয়লেটে বারবার গেলেই কমবে ওজন, ভাইরাল ট্রেন্ড নিয়ে চিকিৎসকদে…
  • ২৫ জুলাই ২০২৬
২০৩০ সালের মধ্যে সেমিকন্ডাক্টর খাত থেকে রপ্তানি লক্ষ্যমাত্র…
  • ২৫ জুলাই ২০২৬
রাষ্ট্রপতির পদত্যাগপত্রে ১৯ ভুল ও অসংগতি
  • ২৫ জুলাই ২০২৬
ইউরোপের শীর্ষ ১৩ স্কলারশিপ, দেখুন আবেদনের সময়সীমাসহ বিস্তা…
  • ২৫ জুলাই ২০২৬
দাবানলে পুড়ছে ফ্রান্স ও স্পেন, সরিয়ে নেওয়া হয়েছে ২ লাখ ২৫ হ…
  • ২৫ জুলাই ২০২৬