হাবিপ্রবির আসন ১৫২৫টি, বিদেশি শিক্ষার্থীদের জন্য ৮০

০৭ মে ২০২৩, ১০:১৫ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৫২ AM
হাবিপ্রবির বিদেশী শিক্ষার্থী

হাবিপ্রবির বিদেশী শিক্ষার্থী © টিডিসি ফটো

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) আটটি অনুষদ এবং ২৩টি ডিগ্রির জন্য ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক পর্যায়ে ভর্তির জন্য এবারে সর্বমোট এক হাজার ৫২৫টি আসন রয়েছে। এছাড়াও অতিরিক্ত ৮০টি আসন বিদেশি শিক্ষার্থীর জন্য সংরক্ষিত রাখা হয়েছে। 

বুধবার (৩ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ও ভর্তি কমিটি ২০২৩-এর সচিব অধ্যাপক ড. মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এবার বিশ্ববিদ্যালয়ে আবেদনের ক্ষেত্রে দেশের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য এসএসসি ও এইচএসসিতে জিপিএ ৩.৫০ করে মোট জিপিএ ৮.০০ থাকতে হবে। অপরদিকে মানবিক ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য এসএসসি ও এইচএসসিতে জিপিএ ৩.০০ করে মোট ৬.৫০ ও ৬.০০ থাকতে হবে।

এক্ষেত্রে জিএসটি ভর্তি পরীক্ষায় ন্যূনতম ৩৫ নম্বর পেতে হবে। তবে কোটায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ৩০ নম্বর পেতে হবে। এছাড়াও অন্যান্য তথ্য ও শর্তসমূহ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেয়া নোটিশে দেখা যাবে।

সিনিয়র স্টাফ নার্স নিয়োগে বিজ্ঞপ্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আব…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ভোলায় ডোবা থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের ঘরে আগ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
সেন্ট্রাল ইউনিভার্সিটি ভিসির দায়িত্ব নিলেন ঢাবি অধ্যাপক লুৎ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গুতে চিকিৎসক আঁচল রায়ের মৃত্যুতে স্বাস্থ্যমন্ত্রীর শোক
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের ৬ গবেষণা প্রকল্পে প্রথম …
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
চোরাই মোটরসাইকেলসহ যুবদল নেতা গ্রেপ্তার
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬