বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের ৬ গবেষণা প্রকল্পে প্রথম কিস্তির অর্থ ছাড়

২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩১ PM
বেষকদের হাতে গবেষণা অনুদানের চেক তুলে দিচ্ছেন BAC-এর চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ আখতার হোসেন খান।

বেষকদের হাতে গবেষণা অনুদানের চেক তুলে দিচ্ছেন BAC-এর চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ আখতার হোসেন খান। © টিডিসি ফটো

বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের (BAC) ২০২৬-২৭ অর্থবছরের গবেষণা কার্যক্রমের আওতায় নির্বাচিত ৬টি গবেষণা প্রকল্পের গবেষকদের প্রথম কিস্তির গবেষণা অর্থ ছাড় হয়েছে। আজ রবিবার (২৭ সেপ্টেম্বর) কাউন্সিল কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে গবেষকদের হাতে গবেষণা অনুদানের চেক তুলে দেন BAC-এর চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ আখতার হোসেন খান।

অনুষ্ঠানে কাউন্সিলের পূর্ণকালীন সদস্য মো. এমদাদুল হক, প্রফেসর ড. মো. শাহ এমরান, প্রফেসর ড. মো. ওয়াকিলুর রহমান এবং কাউন্সিলের গবেষণা ও প্রকাশনা বিভাগের পরিচালক প্রফেসর মোহাম্মদ তাজিব উদ্দিন উপস্থিত ছিলেন।

এ বছর দীর্ঘ যাচাই-বাছাই প্রক্রিয়ার মাধ্যমে প্রাপ্ত ৭০টি গবেষণা প্রস্তাব থেকে ৬টি গবেষণা প্রকল্প নির্বাচিত হয়েছে। নির্বাচিত গবেষকরা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, সাউথইস্ট ইউনিভার্সিটি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাদের মধ্য থেকে নির্বাচিত হয়েছেন।

অনুষ্ঠানে BAC চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ আখতার হোসেন খান বলেন, ‘কোয়ালিটি অ্যাসুরেন্সকে অগ্রাধিকার দিয়ে ভবিষ্যতে কাউন্সিলের গবেষণা কার্যক্রম আরও সম্প্রসারণ করা হবে। গবেষণায় পর্যাপ্ত অর্থায়নের পাশাপাশি আমরা মানসম্পন্ন ও বাস্তবভিত্তিক গবেষণা প্রত্যাশা করি।’

অনুষ্ঠানে বক্তারা উচ্চশিক্ষার মানোন্নয়ন, Outcome-Based Education (OBE) বাস্তবায়ন এবং অ্যাক্রেডিটেশন কার্যক্রমকে আরও কার্যকর করতে গবেষণার গুরুত্ব তুলে ধরেন। তাঁরা গবেষক ও বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে collaboration ও cooperation-এর ভিত্তিতে BAC-এর গবেষণা কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

গবেষকদের পক্ষ থেকে প্রফেসর ড. মোহাম্মদ নাছির উদ্দিন স্বচ্ছ ও সুন্দর প্রক্রিয়ায় গবেষক নির্বাচনের জন্য BAC-কে ধন্যবাদ জানান এবং নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মত ও কার্যকর গবেষণা সম্পন্ন করার প্রত্যয় ব্যক্ত করেন।

ঈদের দিনে রিডিং রুমে অঝোরে কান্না, পাঁচ কিলোমিটার হেঁটে টিউ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
সিনিয়র স্টাফ নার্স নিয়োগে বিজ্ঞপ্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আব…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ভোলায় ডোবা থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের ঘরে আগ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
সেন্ট্রাল ইউনিভার্সিটি ভিসির দায়িত্ব নিলেন ঢাবি অধ্যাপক লুৎ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গুতে চিকিৎসক আঁচল রায়ের মৃত্যুতে স্বাস্থ্যমন্ত্রীর শোক
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের ৬ গবেষণা প্রকল্পে প্রথম …
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬