রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে বিডিইউ উপাচার্যের অভিনন্দন

২৬ এপ্রিল ২০২৩, ১১:২৫ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:১৭ AM
নবনিযুক্ত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

নবনিযুক্ত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন © সংগৃহীত

বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ (বিডিইউ)-এর আচার্য মো. সাহাবুদ্দিনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাহফুজুল ইসলাম।

বুধবার এক শুভেচ্ছা বার্তায় উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাহফুজুল ইসলাম বলেন, নতুন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের যোগ্য নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় নতুন এক মাত্রা যুক্ত হবে এবং বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উত্তরোত্তর বৃদ্ধি পাবে।

শুভেচ্ছা বার্তায় আরও বলা হয়, নবনিযুক্ত রাষ্ট্রপতি ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ (বিডিইউ)-এর আচার্য মো. সাহাবুদ্দিন এর বিচক্ষণ দিক নির্দেশনায় উচ্চশিক্ষায় প্রযুক্তির ব্যবহার সর্বাধিক গুরুত্ব পাবে। একইসঙ্গে উচ্চশিক্ষা, গবেষণা আরো উন্নতি ও প্রসার লাভ করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন উপাচার্য। এছাড়াও তিনি নবনিযুক্ত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন-এর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক কল্যাণ কামনা করেন অধ্যাপক ড. মুহাম্মদ মাহফুজুল ইসলাম।

বাংলাদেশের সব ধরনের বিশ্ববিদ্যালয়ের আচার্য হচ্ছেন রাষ্ট্রপতি। যিনি সকল বিশ্ববিদ্যালয়ের প্রধান। দেশে বর্তমানে দেড়শটিরও বেশি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় রয়েছে। এখন থেকে এসব বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে পদাধিকার বলে অধিষ্ঠিত থাকবেন নবনিযুক্ত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগের পর যা বললেন মেঘমল্লার বসু
  • ২৫ জুলাই ২০২৬
জাতিসংঘে বাংলাদেশের উপ-স্থায়ী প্রতিনিধি হলেন ওয়াহিদুজ্জামান
  • ২৫ জুলাই ২০২৬
সংসদ সদস্যের চোখ উপড়ে ফেলার হুমকি, ভিডিও ভাইরাল
  • ২৫ জুলাই ২০২৬
অস্ট্রেলিয়া সফরের আগে ছিটকে গেলেন বাংলাদেশের ৩ ক্রিকেটার
  • ২৫ জুলাই ২০২৬
ট্রানজেকশন মনিটরিং অফিসার নিয়োগ দেবে এনআরবিসি ব্যাংক, আবেদন…
  • ২৫ জুলাই ২০২৬
ঝিনাইদহে এনসিপির জুলাই পদযাত্রা কাল
  • ২৫ জুলাই ২০২৬