স্ত্রীর দাবি নিয়ে বুয়েট শিক্ষার্থীর বাসায় ইডেনের ছাত্রী

২৪ এপ্রিল ২০২৩, ০১:০২ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:২১ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ফটো

স্ত্রীর অধিকার আদায়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর বাড়িতে অনশনে বসেছেন ইডেন কলেজের এক ছাত্রী। রোববার স্থানীয় আওয়ামী লীগ নেতা এবং ইউপি চেয়ারম্যানের মধ্যস্ততায় স্ত্রীর স্বীকৃতি পেলে অনশন ভাঙেন ওই ছাত্রী।

‘এর আগে গত শুক্রবার (২১ এপ্রিল) বিকাল থেকে অনশনে বসেন ইডেন কলেজের ওই ছাত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত বুয়েট শিক্ষার্থীর বাড়ি সাতক্ষিরার তালা উপজেলার কুমিরা এলাকায়। এই এলাকার মাস্টার সমেশ দের ছেলে সুব্রত দে। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তৃতীয় বর্ষের শিক্ষার্থী। ভুক্তভোগী তরুণীর বাড়ি বাগেরহাটে।
 
ভুক্তভোগী ছাত্রী জানান, ঢাকায় থাকার সুবাদে তাদের দুইজনের পরিচয় হয়। পরিচয় থেকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ছয় মাস আগে তারা প্রথমে নোটারি পাবলিক, পরে হিন্দু ধর্মমতে স্থানীয় মন্দিরে গিয়ে বিয়ে করেন। বিয়ের পর সুব্রতকে সংসার করার জন্য চাপ দিলে তিনি নানা টালবাহানা করতে থাকেন।

এক পর্যায়ে সুব্রত পালিয়ে গেলে বাধ্য হয়ে স্ত্রীর মর্যাদার দাবিতে তাদের বাড়িতে অনশনে বসেন। পরে রোববার সকালে স্থানীয় চেয়ারম্যান ও এলাকার ব্যক্তিদের উপস্থিতিতে বিষয়টি নিষ্পত্তি হয়।  

এ বিষয়ে অভিযুক্ত সুব্রতর বাবা সমরেশ দে জানান, ওই মেয়ে আমাদের বাড়িতে অনশনে বসেনি। সে ছেলের খোঁজে এসেছিল। বিষয়টি সামাজিকভাবে মিটেও গেছে। খুব শিগগিরই বৌমাকে ঘরে আনা হবে।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। তবে এ বিষয়ে কেউ অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

স্টোর অফিসার নিয়োগ দেবে আদ-দ্বীন ফাউন্ডেশন, আবেদন শেষ ১৫ এপ…
  • ৩০ মার্চ ২০২৬
পা পিছলে পড়ে গেলেন পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী, ভিডিও ভাইরাল
  • ৩০ মার্চ ২০২৬
হাম নিয়ে দোষ চাপানোয় ব্যস্ত রাজনীতিবিদরা, অপতথ্য মন্ত্রীর ম…
  • ৩০ মার্চ ২০২৬
জনবল নিয়োগ দেবে নগদ, পদ ১০, আবেদন শেষ ৭ এপ্রিল
  • ৩০ মার্চ ২০২৬
৫ রান পেনাল্টিতে ঘুরে গেল ম্যাচ, বিতর্কে জড়িয়ে হারল মুস্তাফ…
  • ৩০ মার্চ ২০২৬
শিশুদের মধ্যে বাড়ছে হাম, লক্ষণ ও সুরক্ষার উপায় জানুন
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence