এখন আর শুধু একাডেমিক জ্ঞানই যথেষ্ট নয়: বুয়েট ভিসি

১৯ এপ্রিল ২০২৩, ০৮:৪২ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:২৪ AM

© সংগৃহীত

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য সত্য প্রসাদ মজুমদার বলেছেন, শিক্ষার্থীদের আন্তর্জাতিক সনদ তাদের জন্য সুফল বয়ে আনবে। সম্প্রতি হুয়াওয়ে বুয়েট আইসিটি একাডেমির চার মাসের প্রশিক্ষণ সম্পন্ন করা ২৪ শিক্ষার্থীর সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বুয়েট উপাচার্য বলেন, এখন আর শুধু একাডেমিক জ্ঞানই যথেষ্ট নয়। এই একাডেমির সাথে হুয়াওয়ের যে সংশ্লিষ্টতা আছে তার ফলে শিক্ষার্থীরা ব্যবহারিক বিষয়গুলো সম্পর্কে আরও ভালভাবে জানতে পারছে। এর মাধ্যমে তাদের কাজের সুযোগ আরও বিস্তৃত হবে এবং এই প্রশিক্ষণ তাদের ভবিষ্যতের কর্মক্ষেত্রের জন্য প্রস্তুত করে তুলবে।

হুয়াওয়ে সাউথ এশিয়া এন্টারপ্রাইজ পার্টনার ডেভেলপমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের পরিচালক ঝ্যাংচেং বলেন, বাংলাদেশে একটি উন্নত আইসিটি ট্যালেন্ট ইকোসিস্টেম গড়ে তুলতে এবং শিক্ষার্থীদের প্রাসঙ্গিক আইসিটি দক্ষতায় দক্ষ করে তুলতে নিবেদিতভাবে কাজ করে যাচ্ছে হুয়াওয়ে। এই একাডেমির প্রতি তরুণ শিক্ষার্থীদের আগ্রহ দেখে আমরা আনন্দিত।

এ বছরের জানুয়ারি মাসে শুরু হওয়া প্রথম ব্যাচের প্রশিক্ষণের বিষয় ছিল রাউটিং ও সুইচিং (আইপি নেটওয়ার্কস) এবং ফাইভজি’র (সেলুলার অ্যান্ড মোবাইল নেটওয়ার্কস)। ২৪ জন শিক্ষার্থীদের মধ্যে ১৪ জন শিক্ষার্থী রাউটিং ও সুইচিং নিয়ে এবং ১০ জন শিক্ষার্থী ফাইভজি নিয়ে প্রশিক্ষণ সম্পন্ন করেন। হুয়াওয়ে অথোরাইজড ইনফরমেশন অ্যান্ড নেটওয়ার্ক অ্যাকাডেমি (এইচএআইএনএ) এই কোর্স ডিজাইন করা হয় ও সার্টিফিকেট প্রদান করা হয় যা বিশ্বব্যাপী স্বীকৃত।

এছাড়াও, প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের তিন হাজারের বেশি  আন্তর্জাতিক প্রশিক্ষকদের সাথে যোগাযোগের সুযোগ তৈরি হয় এই একাডেমিতে। এই একাডেমির লক্ষ্য পরবর্তী ব্যাচগুলোতে ১৯টি আলাদা বিষয়ে ৮৩টি সার্টিফিকেশন প্রোগ্রাম পরিচালনা করা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক আবদুল জব্বার খান, হুয়াওয়ে সাউথ এশিয়া পাবলিক রিলেশনস ডিপার্টমেন্টের পাবলিক অ্যাফেয়ার্স ম্যানেজার নাজিয়া সামান্থা ইসলাম সহ অন্যান্যরা।

আইসিটি ইকোসিস্টেম গড়ে তোলার ক্ষেত্রে নিজেদের প্রতিশ্রুতি পূরণে হুয়াওয়ে সাউথ এশিয়া বাংলাদেশ সহ বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের সাথে সহযোগিতার মাধ্যমে আইসিটি একাডেমি স্থাপন করছে। তরুণ শিক্ষার্থীদের আইসিটি সংশ্লিষ্ট দক্ষতা বৃদ্ধিতে বাংলাদেশে হুয়াওয়ে এর ষষ্ঠ আইসিটি একাডেমি সম্প্রতি কুয়েটে প্রতিষ্ঠা করেছে।

অবশেষে বদলি সফটওয়্যার লাইভ করল মাউশি
  • ২১ এপ্রিল ২০২৬
জরুরি সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী
  • ২১ এপ্রিল ২০২৬
পাহাড়ে পাওয়া গেল তিন যুবককে গলা কাটা লাশ, নিখোঁজ ২
  • ২১ এপ্রিল ২০২৬
একই অনুষ্ঠানে ঢাবির ভিসি, প্রো-ভিসি, ট্রেজারারকে না রাখার আ…
  • ২১ এপ্রিল ২০২৬
অনার্স ও ডিগ্রিতে নতুন কোর্স বাধ্যতামূলক করল জাতীয় বিশ্ববিদ…
  • ২১ এপ্রিল ২০২৬
মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ ৬৪তম ব্যাচের বিদ…
  • ২১ এপ্রিল ২০২৬