১৩ দিনের ছুটিতে যাচ্ছে পবিপ্রবি

১৭ এপ্রিল ২০২৩, ০১:০২ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:২৫ AM
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১৩ দিনের ঈদের ছুটি ঘোষণা করা হয়েছে। পবিত্র জুমাতুল বিদা, শব-ই কদর, ঈদ-উল-ফিতর ও মহান মে দিবস উপলক্ষে ১৮ এপ্রিল (সোমবার) থেকে আগামী  ১ মে(সোমবার) পর্যন্ত পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(পবিপ্রবি) ক্লাসসহ সকল শিক্ষা ও প্রশাসনিক বিভাগসমূহের অফিস কার্যক্রম বন্ধ থাকবে।

এছাড়াও ১৪ ও ১৫ এপ্রিল শুক্রবার ও শনিবার এবং ১৬ ও ১৭ এপ্রিল ক্লাস ছুটি হওয়ায় যথারীতি ক্লাস-পরীক্ষা কার্যক্রম বন্ধ ছিলো। তবে এ সময় জরুরি সেবাসমূহ চালু থাকবে এবং রোস্টার ভিত্তিতে ১জন কর্মকর্তা ও ১জন কর্মচারী দায়িত্ব পালন করবেন।

আরো পড়ুন: গুচ্ছে থাকছে ২২ বিশ্ববিদ্যালয়, ভিসিদের সভায় চূড়ান্ত

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার(অ.দা.) অধ্যাপক ড. সন্তোষ কুমার বসু  স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এর আগে প্রভোস্ট কাউন্সিলের সুপারিশক্রমে ১৬ এপ্রিল সকাল ১০টা হতে ৩০ এপ্রিল পর্যন্ত সকল আবাসিক হলসমূহ বন্ধ থাকার এবং ১ মে সকাল ৬টা হতে আবাসিক হলসমূহ খুলে দেওয়ার ঘোষণা দেওয়া হয়। বন্ধকালীন সময়ে শিক্ষার্থীদের হলে অবস্থান না করতে নির্দেশ দেওয়া হয়েছে।

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগের পর যা বললেন মেঘমল্লার বসু
  • ২৫ জুলাই ২০২৬
জাতিসংঘে বাংলাদেশের উপ-স্থায়ী প্রতিনিধি হলেন ওয়াহিদুজ্জামান
  • ২৫ জুলাই ২০২৬
সংসদ সদস্যের চোখ উপড়ে ফেলার হুমকি, ভিডিও ভাইরাল
  • ২৫ জুলাই ২০২৬
অস্ট্রেলিয়া সফরের আগে ছিটকে গেলেন বাংলাদেশের ৩ ক্রিকেটার
  • ২৫ জুলাই ২০২৬
ট্রানজেকশন মনিটরিং অফিসার নিয়োগ দেবে এনআরবিসি ব্যাংক, আবেদন…
  • ২৫ জুলাই ২০২৬
ঝিনাইদহে এনসিপির জুলাই পদযাত্রা কাল
  • ২৫ জুলাই ২০২৬