বশেফমুবিপ্রবির নতুন সহকারী প্রক্টর পার্থ সারথী দাশ

১১ এপ্রিল ২০২৩, ০৬:৫২ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:৫১ AM
পার্থ সারথী দাশ ও বশেফমুবিপ্রবি লোগো

পার্থ সারথী দাশ ও বশেফমুবিপ্রবি লোগো © ফাইল ফটো

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেফমুবিপ্রবি ) সহকারী প্রক্টর পদে পার্থ সারথী দাশকে নিয়োগ দেয়া হয়েছে। সোমবার (১০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ফারুক হোসেন স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামরুল আলম খান আগামী দুই বছরের জন্য তাঁকে এ পদে নিয়োগ প্রদান করেছেন।

এক অফিস আদেশে বলা হয়েছে, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইনের ধারা ৯(১) অনুযায়ী, ক্যাম্পাসে শৃঙ্খলা রক্ষা এবং বিশ্ববিদ্যালয়ের স্বার্থে ফিশারিজ বিভাগের সহকারী অধ্যাপক পার্থ সারথী দাশ তাঁর মূল দায়িত্বের পাশাপাশি সহকারী প্রক্টর হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করবেন।

এদিকে আজ মঙ্গলবার (১১ এপ্রিল)  তিনি সহকারী প্রক্টর পদে যোগদান করেন। এসময় উপাচার্য তাঁকে শুভেচ্ছা জানান।

নবনিযুক্ত সহকারী প্রক্টর জানান, আমাদের ভিসি স্যার একজন বিশিষ্ট বিজ্ঞানী, গবেষক, সৎ এবং স্বাধীনতার পক্ষের মানুষ। তার সাথে কাজ করার সুযোগ পেয়ে আমি আনন্দিত। চেষ্টা করবো, স্যার আমাকে যে দায়িত্ব দিয়েছেন তা যথাযথ পালন করতে।

উল্লেখ্য, পার্থ সারথী দাশ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ( বাকৃবি) থেকে ২০১০ সালে মাৎস্যবিজ্ঞানে স্নাতক এবং ২০১২ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি মাৎস্যবিজ্ঞান অনুষদের ছাত্র সমিতির সাধারণ সম্পাদক (জিএস) ছিলেন। এছাড়া ফিশারিজ ক্যারিয়ার বইয়ের অন্যতম সংকলকও তিনি।

শেরপুরে পিকআপের নিচে পিষ্ট হয়ে প্রাণ গেল মিস্ত্রির
  • ২৫ জুলাই ২০২৬
সংস্কারের আলোচনা থেকে সরকার সরে এসেছে: ব্যারিস্টার আরমান
  • ২৫ জুলাই ২০২৬
বিইউএফটিতে সিসিপি কর্মসূচির উদ্বোধন, সনদ বিতরণ ও চাকরি মেলা…
  • ২৫ জুলাই ২০২৬
থানচি-তিন্দুমুখ নৌপথ ৩০ জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা
  • ২৫ জুলাই ২০২৬
জুলাই বিপ্লব দেশে দেশে ছড়িয়ে পড়লেও সরকার উল্টো পথে হাঁটছে :…
  • ২৫ জুলাই ২০২৬
প্রশ্নফাঁস আন্দোলন করে মন্ত্রী হয়েছিলেন, গেল প্রশ্নফাঁস কান…
  • ২৫ জুলাই ২০২৬