র‍্যাগিংয়ে জড়িত মাভাবিপ্রবির ৬ শিক্ষার্থীকে বহিষ্কার

০৯ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:২৪ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৩১ PM
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

র‍্যাগিংয়ে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ১৩ জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেয়া হয়েছে। গত ২৩ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ পর্ষদ রিজেন্ট বোর্ডের ২৯৯তম সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

বৃহস্পতিবার (০৯ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার ড. মো. তৌহিদুল ইসলাম দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন। বিভিন্ন মেয়াদে শাস্তি পাওয়া ১৩ শিক্ষার্থীদের মধ্যে ৬ জনকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে।

বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্তরা হলেন- বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের নাফিসুজ্জামানকে পরবর্তী ৪ সেমিস্টারের জন্য (২ শিক্ষাবর্ষ) বহিষ্কার করা হয়েছে। মিসাইল হোসেন আসিফকে ২ সেমিস্টার অর্থাৎ ১ শিক্ষাবর্ষের জন্য বহিষ্কার করা হয়েছে। মো. ফাহিম আল হাসানকে ১ সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়েছে।

আরও পড়ুন: নোবিপ্রবি শিক্ষক আশিকের বিরুদ্ধে যৌন হয়রানির প্রমাণ মিলেছে

রাফিয়া জামান মুক্তিকে ১ সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়েছে। মাহবুবা আক্তারকে ১ সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়েছে। রূপা রানীকে ১ সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়েছে।

এ ছাড়া কম্পিউটার সায়েন্স এন্ড ইন্জ্ঞিনিয়ারিং বিভাগের আরও ৭ শিক্ষার্থীকে মুচলেকা প্রদান করতে বলা হয়েছে। তারা হলেন- আশিকুর রহমান আকিব, সৈয়দ মাহিদ ফয়সাল, সিফাইত সারোয়ার, নাইমুর রহমান, ওয়াসিফ বিন জহির ও মনির হোসাইন।

পাকিস্তানে ‘শান্তি আলোচনায়’ যেসব বিষয় নিয়ে ইরানের সঙ্গে দর-…
  • ১১ এপ্রিল ২০২৬
‘আমি মামলা করি না, নিজের বিচার নিজে করি’
  • ১১ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্র-ইরান আলোচনাকে স্বাগত জানাল হামাস
  • ১১ এপ্রিল ২০২৬
৩ দাবি: ৭২ ঘণ্টা পর অনশন ভাঙলেন শিক্ষার্থীরা
  • ১১ এপ্রিল ২০২৬
ঢাকা বোট ক্লাবে চাকরি, নিয়োগ দেবে সিনিয়র এক্সিকিউটিভ
  • ১১ এপ্রিল ২০২৬
ইরানে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাচ্ছে চীন
  • ১১ এপ্রিল ২০২৬
close