যবিপ্রবির ক্লাস শুরু ৬ জানুয়ারি

২৮ ডিসেম্বর ২০২২, ০৬:০৪ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০১:১০ PM
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © ফাইল ফটাে

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের ক্লাস আগামী ৬ জানুয়ারি থেকে শুরু হবে। ১০ জানুয়ারি থেকে সকল বিভাগের ক্লাস পুরোদমে চলবে।

বুধবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় দ্যা ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এসব তথ্য জানান যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন।

তিনি বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে যে পরিমাণ শিক্ষার্থীদের ভর্তি হয়েছে তাদের নিয়েই আমরা ক্লাস শুরু করবো। আমরা আর বেশি অপেক্ষা করবো না। যারা ভর্তি হয়েছে তাদের নিয়েই ১০ জানুয়ারি থেকে পুরোদমে ক্লাস শুরু হবে।

অধ্যাপক আনোয়ার বলেন, ৬ জানুয়ারি প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য আমরা ছোট পরিসরে অরিয়েন্টেশনের আয়োজন করবো। এরপর ১০ জানুয়ারি থেকে সব বিভাগের ক্লাস শুরু করবো।

গুচ্ছ ভর্তি পরীক্ষায় বিশ্ববিদ্যালয় মাইগ্রেশন চালু রাখার জন্য হাইকোর্টে রিট করা হয়েছে। এ বিষয়ে আপনার প্রতিক্রিয়া কী? এমন প্রশ্নের জবাবে যবিপ্রবি উপাচার্য
আরও বলেন, আদালত আমাদের কাছে একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে জবাব চেয়েছেন; আমরা লিখিত আকারে সেই জবাব দেব।

তিনি আরও বলেন, আমরা শিক্ষার্থীদের ভালোর কথা চিন্তা করে বিশ্ববিদ্যালয়ে মাইগ্রেশন বন্ধ করেছিলাম। এ বিষয়ে আজ রাতে আমাদের একটি সভা রয়েছে। সভায় মাইগ্রেশন চালু রাখা না রাখার বিষয়ে আলোচনা করা হবে।

ডা. খালেদুজ্জামানের অ্যাম্বুলেন্স, ক্রেডিটবাজি ও শিবির-আম্ম…
  • ০১ অক্টোবর ২০২৬
স্কুল-কলেজের শিক্ষকদের বেতন পেতে দেরি, কারণ জানাল মাউশি
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় দলে কি খেলবেন রোনালদো, বাড়ছে রহস্য
  • ০১ অক্টোবর ২০২৬
আইনি ব্যবস্থা ছাড়া এমপির পদত্যাগ সেইফ এক্সিটের প্রচেষ্টা
  • ০১ অক্টোবর ২০২৬
বিএমইউতে এনডিডি কোর্সের ৭ম ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
  • ০১ অক্টোবর ২০২৬
মিষ্টির আসন শূন্য ঘোষণা
  • ০১ অক্টোবর ২০২৬