শাবিপ্রবির অষ্টম মেধাতালিকা প্রকাশের পর স্থগিত

২৮ ডিসেম্বর ২০২২, ০৮:২৩ AM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০১:১০ PM
শাবিপ্রবির অষ্টম মেধাতালিকা স্থগিতের নোটিশ

শাবিপ্রবির অষ্টম মেধাতালিকা স্থগিতের নোটিশ © টিডিসি ফটো

গুচ্ছভুক্ত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তির অষ্টম মেধা তালিকা প্রকাশের পর তা স্থগিত রাখা হয়েছে। একটি নোটিশ দিয়ে মেধাতালিকা ওয়েবসাইট থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এ মেধাতালিকায় সপ্তম মাইগ্রেশনসহ তিনটি ইউনিটে মোট ৩৭৮ জন শিক্ষার্থী স্থান পেয়েছিল।

বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে স্থগিতের নোটিশে বলা হয়েছে, জিএসটির পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত শাবিপ্রবির অষ্টম ধাপের বিভিন্ন বিষয়ে সুযোগ দিয়ে প্রকাশিত মেধাতালিকা স্থগিত থাকবে।

 
 
ভর্তি কমিটি সূত্রে জানা যায়, ভর্তি বিজ্ঞপ্তি অনুসারে এবার ‘এ’, ‘বি’ ও ‘সি’ তিনটি ইউনিটে মোট ১ হাজার ৬৬৬ আসন রয়েছে। এর মধ্যে বিজ্ঞান অনুষদভুক্ত বিভাগগুলোয় ১ হাজার ৫১টি, এবং সামাজিক বিজ্ঞান ও বাণিজ্য অনুষদভুক্ত বিভাগগুলোতে ৬১৫টি আসন রয়েছে। এতে তিনটি ইউনিটের মধ্যে বিজ্ঞান বিভাগে ১৯ হাজার ৯২০জন, মানবিক বিভাগে ‘বি’ ও ‘সি’ ইউনিটে মোট ৪ হাজার ৭৪৭জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে মোট ২ হাজার ৭জন শিক্ষার্থী আবেদন করেন।
 
সাত ধাপে সর্বমোট ১ হাজার ২৮৮ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন, ফলে আসন খালি রয়েছে ৩৭৮টি। ভর্তি সংক্রান্ত যেকোনো তথ্য admission.sust.edu.bd/applicationprocedure-এ ওয়েবসাইট থেকেও জানা যাবে।
ডা. খালেদুজ্জামানের অ্যাম্বুলেন্স, ক্রেডিটবাজি ও শিবির-আম্ম…
  • ০১ অক্টোবর ২০২৬
স্কুল-কলেজের শিক্ষকদের বেতন পেতে দেরি, কারণ জানাল মাউশি
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় দলে কি খেলবেন রোনালদো, বাড়ছে রহস্য
  • ০১ অক্টোবর ২০২৬
আইনি ব্যবস্থা ছাড়া এমপির পদত্যাগ সেইফ এক্সিটের প্রচেষ্টা
  • ০১ অক্টোবর ২০২৬
বিএমইউতে এনডিডি কোর্সের ৭ম ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
  • ০১ অক্টোবর ২০২৬
মিষ্টির আসন শূন্য ঘোষণা
  • ০১ অক্টোবর ২০২৬