যবিপ্রবি আইপিই’র সঙ্গে শিল্প মালিক সমিতির সমঝোতা

২১ ডিসেম্বর ২০২২, ১০:০৪ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০১:১৭ PM
যবিপ্রবি আইপিই’র সঙ্গে শিল্প মালিক সমিতির সমঝোতা

যবিপ্রবি আইপিই’র সঙ্গে শিল্প মালিক সমিতির সমঝোতা © টিডিসি ফটো

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগ এবং বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতি, যশোর শাখার মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার (২০ ডিসেম্বর ২০২২) হোটেল ওরিয়ন ইন্টারন্যাশনালে এই সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

সমঝোতা স্মারকে বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতি, যশোর শাখার পক্ষ থেকে স্বাক্ষর করেন সমিতির সভাপতি মোহাম্মদ আলী এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগ (আইপিই) এর পক্ষ থেকে স্বাক্ষর করেন বিভাগটির চেয়ারম্যান ড. এ.এস.এম মুজাহিদুল হক।

আরও পড়ুন: দেশে ন্যাশনাল রিসার্চ কাউন্সিল গঠন করা উচিত: ইউজিসি সদস্য

এই সমঝোতা স্মারকের মাধ্যমে যবিপ্রবির আইপিই বিভাগের শিক্ষার্থীদের যশোরের ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপগুলোতে ব্যবহারিক ক্লাস এবং হাতে কলমে কাজ করার সুযোগ উন্মোচিত হলো।

সমঝোতা স্মারক সাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল টেকনিক্যাল এসিসট্যান্ট সেন্টার (বিটাক) এর পরিচালক ড মোঃ জালাল উদ্দিন, যবিপ্রবির আইকিউএসি এর পরিচালক ড. মোঃ নাজমুল হাসান, যশোর পৌরসভার প্যানেল মেয়র শেখ মোকসিমুল বারী, শিল্প মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ সামসুল আলম স্বপন, সুইসকন্টাক্ট বাংলাদেশের কর্মকর্তা রিফাত কবীর, আইপিই বিভাগের শিক্ষক এবং শিল্প মালিক সমিতির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীকে নিয়ে এনসিপির স্লোগানের ভিডিওতে লাইক দিয়ে স্…
  • ০১ অক্টোবর ২০২৬
ফেসবুকে ছড়াল এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের তথ্য সংগ্রহের …
  • ০১ অক্টোবর ২০২৬
তুরাগ নদ থেকে দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  • ০১ অক্টোবর ২০২৬
শ্রেণিকক্ষে ঢুকে ছাত্রকে শূন্যে তুলে আছাড় দিলেন সহপাঠীর অভি…
  • ০১ অক্টোবর ২০২৬
ফিফা আসিয়ান কাপ: প্রথমার্ধেই বাংলাদেশের জালে ৬ গোল
  • ০১ অক্টোবর ২০২৬
প্রধান শিক্ষকের কারসাজি, সাদা কাগজে ২৯ লাখ টাকা ব্যয়ের ভাউচ…
  • ০১ অক্টোবর ২০২৬