যবিপ্রবির ছাত্রী হলের নতুন প্রভোস্ট ড. শিরীন নিগার

৩০ নভেম্বর ২০২২, ১০:৪৮ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৫৫ PM
অধ্যাপক ড. শিরীন নিগার

অধ্যাপক ড. শিরীন নিগার © ফাইল ছবি

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শেখ হাসিনা ছাত্রী হলের নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন পুষ্টি ও খাদ্য প্রযুক্তি (এনএফটি) বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শিরীন নিগার। তিনি যবিপ্রবি’র প্রথম নারী অধ্যাপক। 

বুধবার (৩০ নভেম্বর) যবিপ্রবি উপাচার্যের অনুমোদনক্রমে রেজিস্ট্রার প্রকৌশলী মো: আহসান হাবীব স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা ছাত্রী হলের প্রভোস্ট ও অণুজীববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. সেলিনা আক্তার আগামী ১ ডিসেম্বর ২০২২ তারিখ হতে পোস্ট ডক্টরাল ছুটিতে যাওয়ায় তাঁকে প্রভোস্টের দায়িত্ব থেকে অব্যহতি প্রদান করে পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. শিরীন নিগারকে ০১ ডিসেম্বর ২০২২ তারিখ হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উক্ত হলের প্রভোস্ট এর দায়িত্ব প্রদান করা হলো।

অপরদিকে অধ্যাপক ড. শিরীন নিগারকে বীর প্রতীক তারামন বিবি হলের প্রকল্প পরিচালক (প্রভোস্ট পদমর্যাদায়) এর দায়িত্ব হতে অব্যহতি প্রদান করে ০১ ডিসেম্বর ২২ হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস) বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো: মেহেদী হাসানকে উক্ত হলের প্রকল্প পরিচালক( প্রভোস্ট পদমর্যাদায়) এর দায়িত্ব প্রদান করা হলো। তারা বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন।

মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা প্রাণঘাতী ইনজেকশন, তবুও বেঁচে গ…
  • ০২ অক্টোবর ২০২৬
বাংলামোটরে যুবকের মাথায় আঘাতের পর ফাঁকা গুলি, যুবদলের বহিষ্…
  • ০২ অক্টোবর ২০২৬
এলএলবি প্রথম পর্বের ফরম পূরণের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০২ অক্টোবর ২০২৬
রোনালদোকে ছাড়াই বড় জয় পেল পর্তুগাল
  • ০২ অক্টোবর ২০২৬
বৃদ্ধাশ্রমে প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম আটক
  • ০২ অক্টোবর ২০২৬
ব্যস্ত নগরজীবনে কিছুটা সময় প্রকৃতির মাঝে, কমতে পারে মানসিক …
  • ০২ অক্টোবর ২০২৬