বৃদ্ধাশ্রমে প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম আটক

০২ অক্টোবর ২০২৬, ০৮:০৩ AM
রুবেল মিয়া

রুবেল মিয়া © সংগৃহীত

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বৃদ্ধাশ্রমে প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক মসজিদের ইমামকে আটক করা হয়েছে। আটক ইমামের নাম মো. রুবেল মিয়া (৩০)। তিনি উপজেলার জাহাঙ্গীরনগর গ্রামের আব্দুর রহিমের ছেলে। 

বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মাতৃছায়া বৃদ্ধাশ্রমে এ ঘটনা ঘটে। আটককৃত মো. রুবেল মিয়া ওই উপজেলার চৈতন কালী মসজিদের ইমাম। 

মাতৃছায়া বৃদ্ধাশ্রমের পরিচালক রফিকুল জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পর ইমাম মো. রুবেল মিয়া বৃদ্ধাশ্রমে প্রবেশ করেন। কোনো কিছু না বলেই হঠাৎ বৃদ্ধাশ্রমে থাকা ৩০ বছর বয়সী এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের চেষ্টা চালান। সে সময় ওই নারী চিৎকার শুরু করলে বৃদ্ধাশ্রমে থাকা অন্যরা এসে ইমামকে আটক করেন এবং লোহার শিকল দিয়ে বেঁধে রাখেন। পরে বিষয়টি থানায় জানালে পুলিশ অভিযুক্ত রুবেলকে আটক করে।

জানতে চাইলে অভিযুক্ত ইমাম মো. রুবেল মিয়া জানান, বৃদ্ধাশ্রমে ওই নারীসহ আশ্রয়ে থাকা অন্য নারী-পুরুষদের সেবা করার উদ্দেশে সেখানে গিয়েছিলেন। তবে কাউকে ধর্ষণের জন্য যাননি।

এ বিষয়ে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত ইমামকে আটক করে থানায় এনেছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ময়মনসিংহে হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু
  • ১১ নভেম্বর ২০২৬
নতুন করে জুলাইযোদ্ধার তালিকায় গেজেটভুক্ত হওয়ার সুযোগ দিল সর…
  • ১১ নভেম্বর ২০২৬
ভর্তি পরীক্ষা বাংলা-ইংরেজি-গণিতে, ফরম ১০০-২৫০ টাকা, কোন এলা…
  • ১১ নভেম্বর ২০২৬
এমপিদের জন্য ১ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ চায় স্থানীয় সরকার…
  • ১১ নভেম্বর ২০২৬
বরিশালে বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজের ক্রেন ভেঙে পড়ল
  • ১১ নভেম্বর ২০২৬
মুন্সিগঞ্জে ১১ কোটি টাকার ভারতীয় শাড়ি-শাল জব্দ, গ্রেপ্তার ২
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950