চুয়েটে শুরু হলো ১৩তম গণিত অলিম্পিয়াড

২৫ নভেম্বর ২০২২, ০২:১৪ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:২২ PM
গণিত অলিম্পিয়াডের উদ্বোধন

গণিত অলিম্পিয়াডের উদ্বোধন © টিডিসি ফটো

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ ১৩তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড-২০২২ এর বৃহত্তর চট্টগ্রাম অঞ্চল পর্বের প্রতিযোগিতা শুরু হয়েছে। আজ ২৫শে নভেম্বর (শুক্রবার) ২০২২ খ্রি. সকালে উক্ত প্রতিযোগিতার উদ্বোধন করেন চুয়েটের তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন এবং শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটরের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক। 

এ সময় চুয়েটের গণিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোছাম্মৎ তাহমিনা আক্তার ও গণিত অলিম্পিয়াডের সদস্য সচিব অধ্যাপক ড. উজ্জ্বল কুমার দেবসহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ গণিত সমিতির উদ্যোগে এবং এ.এফ. মুজিবুর রহমান ফাউন্ডেশনের সহযোগিতায় চুয়েটের গণিত বিভাগের আয়োজনে এ অলিম্পিয়াড অনুষ্ঠিত হচ্ছে।

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(চুয়েট), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়, আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম কলেজ,মহসিন কলেজ চট্টগ্রাম, চট্টগ্রাম গভ. সিটি কলেজসহ চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ১৪০ জন প্রতিযোগী এতে অংশ নেয়।

ট্যাগ: চুয়েট
গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের চার গুদাম সিলগালা
  • ০২ অক্টোবর ২০২৬
ছাত্রীদের কল্যাণে চাকসুর ১৭ কার্যক্রম বাস্তবায়ন, ৬টি চলমান
  • ০২ অক্টোবর ২০২৬
ভাড়া বাসা থেকে শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
  • ০২ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্রের পারমাণবিক শিল্প, নাসা ও নৌবাহিনীতে আলো ছড়াচ্…
  • ০২ অক্টোবর ২০২৬
এলজিইডির সড়ক বন্ধ করে বিদ্যালয়ের ভেতর দিয়ে রাস্তা, আতঙ্কে শ…
  • ০২ অক্টোবর ২০২৬
কুয়েটের গবেষণায় বর্জ্য থেকে মিলছে জ্বালানি তেল
  • ০২ অক্টোবর ২০২৬