প্রথম মেধাতালিকায় ভর্তি ৫২৪ জন, বেশিরভাগ আসন ফাঁকা নোবিপ্রবির

১৪ নভেম্বর ২০২২, ০১:৫৬ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:৫৩ PM
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণীর প্রথম মেধা তালিকার ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়েছে। ভর্তি শেষে বিশ্ববিদ্যালয়টিতে আসন ফাঁকা রয়েছে ৮৯৭ টি। 

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০২১-২২ শিক্ষাবর্ষে নোবিপ্রবিতে মোট আসন রয়েছে ১৪২১টি। প্রথম মেধাতালিকা থেকে ভর্তি হয়েছেন মাত্র ৫২৪জন। সে হিসাবে বিশ্ববিদ্যালয়টিতে এখনো ৮৯৭টি আসন ফাঁকা রয়েছে। এর ফলে শতকরা ৬৩ শতাংশ আসনই ফাঁকা রয়েছে। 

নোবিপ্রবিতে মোট ১৪২১টি আসনের মধ্যে  ‘এ’ ইউনিটে আসন ৭৫২টি, ‘বি’ ইউনিটে আসন ৪৯১টি এবং সি ইউনিটে আসন ১৭৮ টি। এর মধ্যে এ ইউনিটে ভর্তি হয়েছে ৩২৬ জন, ‘বি’ ইউনিটে ৯৬ জন এবং ‘সি’ ইউনিটে ১০২ জন।

আরও পড়ুন: প্রথম মেধাতালিকায় ভর্তি ৩৭ জন, বেশিরভাগ আসন ফাঁকা রাবিপ্রবির

গত ৪ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রথম মেধাতালিকা প্রকাশ করার পর ৭ নভেম্বর থেকে ভর্তি কার্যক্রম শুরু হয়। গত ১২ নভেম্বর ভর্তি কার্যক্রম শেষে এসব তথ্য পাওয়া যায় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট থেকে। 

হৃদরোগে নিভে গেল ঢামেক ছাত্র রোকনের জীবনপ্রদীপ
  • ১২ এপ্রিল ২০২৬
'ফিলিপনগরের হামলা প্রমাণ করে বিএনপি ইন্টেরিম ২.০ হিসেবে দেশ…
  • ১২ এপ্রিল ২০২৬
চাপের মুখে হতাশ না হতে মেডিকেল শিক্ষার্থীদের কাউন্সেলিংয়ের …
  • ১২ এপ্রিল ২০২৬
ভাল ডাক্তার তৈরিতে বেসরকারি মেডিকেল সবচেয়ে বড় ভূমিকা পালন ক…
  • ১২ এপ্রিল ২০২৬
মব-সহিংসতার মাধ্যমে মাজার ভাঙচুর ও হত্যার ঘটনায় এনসিপি'র নি…
  • ১২ এপ্রিল ২০২৬
কম্বলে মোড়ানো মাথাবিহীন এক নারীর মরদেহ উদ্ধার
  • ১১ এপ্রিল ২০২৬
close