শাড়িতে আগুন লেগে দগ্ধ রুয়েট ছাত্রী মৌমিতা মারা গেছেন

০৪ নভেম্বর ২০২২, ০৮:৩১ AM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:২৬ PM
দীপাবলির প্রদীপ

দীপাবলির প্রদীপ © সংগৃহীত

দীপাবলির প্রদীপ জ্বালাতে গিয়ে দগ্ধ রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থী মৌমিতা সাহা মারা গেছেন। বৃহস্পতিবার (৩ নভেম্বর) রাতে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়।

মৌমিতা (২৩) রুয়েটের ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। 

এর আগে গত সোমবার (২৪ অক্টোবর) দিবাগত রাতে রুয়েটের অস্থায়ী মন্দিরে দীপাবলির প্রদীপ জ্বালাতে গিয়ে দগ্ধ হন মৌমিতা। তিনি রুয়েটের ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

সোমবার রাতেই মৌমিতাকে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করানোর নির্দেশ দেন। এরপর থেকে তিনি সেখানেই চিকিৎসাধীন ছিলেন।

ট্যাগ: রুয়েট
৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
  • ০১ অক্টোবর ২০২৬
কটুক্তির অভিযোগে শিক্ষককে আটক, প্রধানমন্ত্রীর নির্দেশে ছাড়ল…
  • ০১ অক্টোবর ২০২৬
রাজু ভাস্কর্যে আত্মাহুতির ঘোষণা দিলেন বিসিএসে বাদ পড়া ঢাবি …
  • ০১ অক্টোবর ২০২৬
বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬