যবিপ্রবির ছাত্র হলে নতুন চার সহকারী প্রভোস্ট 

২০ অক্টোবর ২০২২, ০৩:১৯ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ০৪:৫১ PM
চার সহকারী প্রভোস্ট 

চার সহকারী প্রভোস্ট  © টিডিসি ফটো

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) একমাত্র ছাত্র হল শহীদ মসিয়ূর রহমান হলে ৪ শিক্ষককে নতুন সহকারী প্রভোস্টের দায়িত্ব প্রদান করা হয়েছে।

যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো: আনোয়ার হোসেন এর অনুমোদনক্রমে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো: আহসান হাবীব স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নিয়োগ প্রদান করেন।

অফিস আদেশে বলা হয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চারজন শিক্ষককে তাদের নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে শহীদ মসিয়ূর রহমান হলের সহকারী প্রভোস্ট হিসেবে পরবর্তী এক বছরের জন্য দায়িত্ব প্রদান করা হলো। তারা বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন।

শহীদ মসিয়ূর রহমান হলে সহকারী প্রভোস্টের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা হলেন, বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি (জিইবিটি) বিভাগের সহকারী অধ্যাপক মো: সিফাত রাহী, গণিত বিভাগের প্রভাষক ফয়সাল আহম্মেদ, একই বিভাগের মোহাম্মদ আসিফ আরেফীন ও ফিজিকাল এডুকেশন এন্ড স্পোর্টস সাইন্স (পিইএসএস) বিভাগের প্রভাষক মো: আরমান গাজী।

বিশ্ব প্রেমিক দিবস আজ
  • ০৩ অক্টোবর ২০২৬
সন্তান লাভে শুক্রাণু দান করা সেই নারীর সঙ্গে সম্পর্ক ছিন্ন …
  • ০৩ অক্টোবর ২০২৬
সমস্যা চিহ্নিত করে প্রকল্প দিলে গবেষণায় অর্থায়ন করবে ইউজিসি
  • ০৩ অক্টোবর ২০২৬
জাবিপ্রবিতে চালু হচ্ছে এআই ও রোবটিক্সসহ ৩ নতুন বিভাগ, ইন্টা…
  • ০৩ অক্টোবর ২০২৬
বিকাশ নিয়োগ দেবে নেটওয়ার্ক অপারেশনস বিভাগে, আবেদন ১২ অক্টোব…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন ফেস্ট, ভর্তি ফিতে ৭৫%…
  • ০৩ অক্টোবর ২০২৬