শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় খুলছে সোমবার

০৯ অক্টোবর ২০২২, ০৫:৩৮ PM
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

শারদীয় দুর্গাপূজা, লক্ষ্মীপূজা ও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ১০ দিন বন্ধের পর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) সোমবার (১০ অক্টোবর) খুলে দেওয়া হচ্ছে।

রোববার (৯ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুর্গাপূজা, লক্ষ্মীপূজা ও ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে গত ১ থেকে ৯ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা ও অফিশিয়াল কার্যক্রম বন্ধ ছিল। ছুটি শেষে সোমবার থেকে বিশ্ববিদ্যালয়ের সবধরনের কার্যক্রম যথারীতি চলবে।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬