বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের কোষাধ্যক্ষ নোবিপ্রবির ড. বাহাদুর

০৬ অক্টোবর ২০২২, ১২:১৮ PM
ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর

ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর © টিডিসি ফটো

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের কোষাধ্যক্ষ নির্বাচিত হলেন ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর। তিনি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও এপ্লাইড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক। দেশের ৫২ টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত শিক্ষক সমিতির কার্যকরী সদস্যবৃন্দের অংশগ্রহণে ২০২২-২৩ সেশনের জন্য ২১ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়েছে।

সংগঠনটির নবনির্বাচিত কমিটির ফলাফল প্রকাশের পর নির্বাচিত নেতৃবৃন্দ দায়িত্ব গ্রহণ করেন। এর আগে ১৭ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো: সাইয়েদুজ্জামান। অন্য দুই নির্বাচন কমিশনার ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ড. স্বপন চন্দ্র মজুমদার এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোঃ নূরে আলম আব্দুল্লাহ।

আরও পড়ুন: ফুল ফ্রি স্কলারশিপে স্নাতক করুন সৌদি আরবে

সংগঠনটির নব নির্বাচিত সভাপতি শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোঃ আখতারুল ইসলাম এবং মহাসচিব নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. নিজামুল হক ভূইয়া।

সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নবনির্বাচিত কোষাধ্যক্ষ অধ্যাপক ড. নওয়াজ মোহাম্মদ বাহাদুর বলেন, শিক্ষা ও গবেষণার উন্নয়নে এই ফেডারেশন সবসময় কাজ করে যাবে। এছাড়াও শিক্ষকদের বিভিন্ন দাবী আদায়ের জন্য সবসময় আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

উল্লেখ্য, অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর এর আগে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের আন্তর্জাতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

ইমাম ও ধর্মীয় নেতাদের সম্মানী ভাতা: নৈতিকতার কণ্ঠ কি আরও জো…
  • ১৮ মার্চ ২০২৬
ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ে জাবিসাসের আন্তর্জাতিক সিম্পোজিয়াম অ…
  • ১৮ মার্চ ২০২৬
রমজানের সংযমে ঈদের আনন্দ: বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ভাবনা…
  • ১৮ মার্চ ২০২৬
ঈদের তারিখ ঘোষণা করল তুরস্ক ও সিঙ্গাপুর
  • ১৮ মার্চ ২০২৬
সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষ, নিহত ২
  • ১৮ মার্চ ২০২৬
এক ব্যাচের ৬৩ জনের ৪০জন হলেন আইনজীবী
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence