পদ্মায় বুয়েট শিক্ষার্থীর মৃত্যু: প্রতিবেদন ২৩ অক্টোবর

২৮ সেপ্টেম্বর ২০২২, ১২:৩৬ PM
সানি

সানি © সংগৃহীত

ঢাকার দোহারের মৈনট ঘাটে পদ্মা নদীতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী তারিকুজ্জামান সানিকে হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে দিয়েছেন আদালত।

আগামী ২৩ অক্টোবর এ তারিখ ধার্য করেছেন আদালত। বুধবার (২৮ সেপ্টেম্বর) মামলাটি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিল।

মামলার তদন্ত কর্মকর্তা কুতুবপুর নৌ-পুলিশ ফাঁড়ির এস আই শামছুল আলম এদিন প্রতিবেদন দাখিল করতে পারেননি। তাই ঢাকার অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মারুফ চৌধুরী প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে দিয়েছেন।

এ মামলার ১৫ আসামি হলেন- শরিফুল হোসেন, শাকিল আহম্মেদ, সেজান আহম্মেদ, রুবেল, সজীব, নুরজামান, নাসির, মারুফ, আশরাফুল আলম, জাহাঙ্গীর হোসেন লিটন, নোমান, জাহিদ, এটিএম শাহরিয়ার মোমিন, মারুফুল হক মারুফ ও রোকনুজ্জামান ওরফে জিতু।

আরও পড়ুন : ৪১তম বিসিএসের ফল কবে, বলতে পারছে না পিএসসি

এ বছরের ১৫ জুলাই স্থানীয় বন্ধুদের সঙ্গে ঘুরতে যান বুয়েট শিক্ষার্থী সানি। এ সময় পদ্মা নদীতে নিখোঁজ হন। পরে তার সঙ্গে থাকা বন্ধুরা বিষয়টি ফায়ার সার্ভিসকে জানায়। এরপর শুক্রবার ১১টা ২৬ মিনিটে পদ্মা নদী থেকে সানির মরদেহ উদ্ধার করে।

বুয়েটের স্থাপত্যবিদ্যা বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন সানি। গ্রামের বাড়ি শরীয়তপুর হলেও তিনি রাজধানীর হাজারীবাগে থাকতেন।

প্রাথমিক বৃত্তি পরীক্ষা উপলক্ষে আরএমপির জরুরি নিদের্শনা
  • ১২ এপ্রিল ২০২৬
‘আঙ্গুলের কালি মোছার আগেই সংস্কার মুছে দিয়েছে বিএনপি’
  • ১২ এপ্রিল ২০২৬
যে দুই শর্ত নিয়ে মতবিরোধে ঝুলে গেল ইরান–যুক্তরাষ্ট্র আলোচনা
  • ১২ এপ্রিল ২০২৬
৫৭টি মোবাইল ও প্রতারণার টাকা উদ্ধার করলো ঝিনাইদহ সাইবার সেল
  • ১২ এপ্রিল ২০২৬
আজ থেকে স্কুল-কলেজে তিন দিনের ছুটি শুরু, দুদিন ক্লাস চলবে ম…
  • ১২ এপ্রিল ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ফল পুনর্মূল্যায়নের আবে…
  • ১২ এপ্রিল ২০২৬
close