৩৪তম বিসিএস

নন-ক্যাডার প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক এসোসিয়েশনের আত্মপ্রকাশ

১৯ ফেব্রুয়ারি ২০২২, ১১:২১ PM
সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক

সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক © ফাইল ফটো

স্বাস্থ্যবিধি মেনে ৩৪তম বিসিএস নন-ক্যাডার প্রধান শিক্ষকদের এক সম্মেলন ও গেট টুগেদার অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকার শাহজাহানপুর রেলওয়ে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত ওই সম্মেলনে ৩৪তম বিসিএস নন-ক্যাডার প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক এসোসিয়েশনের আত্মপ্রকাশ ঘটেছে।

পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ওই অনুষ্ঠানে সংখ্যাগরিষ্ঠ ভোটের ভিত্তিতে ৩৩ সদস্যবিশিষ্ট ৩৪তম বিসিএস নন-ক্যাডার প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক এসোসিয়েশন গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে মো. খোরশেদ আলম রাসেল (প্রধান শিক্ষক, মাদারটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়, মতিঝিল, ঢাকা) এবং সাধারণ সম্পাদক হিসেবে রায়হান আহমেদ (প্রধান শিক্ষক, কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সোনাইমুড়ি, নোয়াখালী) নির্বাচিত হয়েছেন। নব-নির্বাচিত এসোসিয়েশনের সদস্যরা আগামী ৩ বছরের জন্য দায়িত্ব পালন করবেন বলে জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানায়, বিসিএস নন-ক্যাডার প্রধান শিক্ষকের বিভিন্ন দাবি-দাওয়া পূরণে বর্তমান কমিটি অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবে বলে ৩৪তম বিসিএস নন-ক্যাডার প্রধান শিক্ষকরা প্রত্যাশা ব্যক্ত করেছেন। অনুষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে প্রধান শিক্ষকরা উৎসবমুখর পরিবেশে অংশগ্রহণ করেন।

১৬ টেকনিক্যাল স্কুল ও কলেজে নতুন অধ্যক্ষ
  • ১২ আগস্ট ২০২৬
সিলেটে গৃহকর্মীসহ বৃদ্ধ দম্পতি খুন—৪ সন্তানের দুজন থাকেন লন…
  • ১২ আগস্ট ২০২৬
আর্জেন্টিনার জামাই হলেন পর্তুগিজ তারকা রোনালদো
  • ১২ আগস্ট ২০২৬
এক ঘণ্টা পর আবার ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু
  • ১২ আগস্ট ২০২৬
দেশের একাধিক জেলায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
  • ১২ আগস্ট ২০২৬
পে-স্কেল ও জাতীয়করণসহ ১০ দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের কর্মসূ…
  • ১২ আগস্ট ২০২৬