‘শিক্ষার্থীদের মেধা-মননকে নষ্ট করে দিচ্ছে অটো প্রমোশন’

২০ জুন ২০২১, ১১:১২ PM
ওয়ার্কার্স পার্টির মিলায়তনের সভায়

ওয়ার্কার্স পার্টির মিলায়তনের সভায় © সংগৃহীত

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্তকে আত্মঘাতী, ও চরম অদূরদর্শী বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি সাইফুল হক। তিনি বলেছেন, সরকারের এই হঠকারী সিদ্ধান্তের কারণে গোটা একটি প্রজন্মের ভবিষ্যত ধ্বংস হয়ে যাচ্ছে। আজ রবিবার (২০ জুন) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মিলায়তনে এক সভায় এসব কথা বলেন তিনি। 

রাজনৈতিক বিবেচনা পরিহার করে পরিকল্পিতভাবে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার আহবান জানিয়ে সাইফুল হক বলেন, অটো প্রমোশনের বর্তমান ধারা শিক্ষার্থীদের মেধা-মননকে নষ্ট করে দিচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় লক্ষ লক্ষ শিক্ষার্থীর শিক্ষাজীবনের ইতি ঘটছে।  

করোনা দুর্যোগের গত দেড় বছরে সরকার শিক্ষার্থী ও শিক্ষার্থীদের পরিবারের পাশে ন্যূনতম আর্থিক সহায়তা নিয়ে দাঁড়াতে পারেনি বলে দাবি করে এই নেতা প্রশ্ন রাখেন, সমস্ত কিছু খুলে দেওয়ার পর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার যুক্তি কোথায়? সরকারের কর্মকাণ্ড দেখে মনে হয় করোনার জীবাণু যেন কেবল শিক্ষাপ্রতিষ্ঠানেই আশ্রয় নিয়েছে।  

সভায় উপস্থিত ছিলেন পার্টির কেন্দ্রীয় নেতা বহ্নিশিখা জামালী, আকবর খান, শহীদুল আলম নান্নু, রাশিদা বেগম, সজীব সরকার রতন, এ্যাপোলো জামালী, সাইফুল ইসলাম, অরবিন্দু বেপারী বিন্দু, ডা. মনোয়ার হোসেন প্রমুখ।

চাঁদাবাজির অভিযোগে বহিষ্কার, কলেজ ছাত্রদল নেতা ফিরলেন স্বপদে
  • ১২ আগস্ট ২০২৬
বাংলাদেশ নিয়ে ভ্রমণ সতর্কতা কানাডার
  • ১২ আগস্ট ২০২৬
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডনের জামিন নামঞ্জুর
  • ১২ আগস্ট ২০২৬
সিলেট ওয়াসার চেয়ারম্যান হলেন বিএনপি নেতা মিফতাহ্ সিদ্দিকী
  • ১২ আগস্ট ২০২৬
ক্যারিয়ার গড়ার সুযোগ দিচ্ছে ট্রাস্ট ব্যাংক
  • ১২ আগস্ট ২০২৬
একাদশে ভর্তির সময়সূচি নিয়ে কী বলছে শিক্ষা বোর্ড
  • ১২ আগস্ট ২০২৬