শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণসহ ৫ দাবি তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদের

১৮ জুন ২০২১, ০৩:৪৫ PM
আজ এক সংবাদ সম্মেলনে এমন দাবি জানান পরিষদের নেতারা

আজ এক সংবাদ সম্মেলনে এমন দাবি জানান পরিষদের নেতারা © সংগৃহীত

এমপিওভুক্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ করাসহ ৫ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান তৃতীয় শ্রেণির কর্মচারী পরিষদ। জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরম খাঁ হলে আজ শুক্রবার (১৮ জুন) এক সংবাদ সম্মেলনে এমন দাবি জানান পরিষদের নেতারা।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি রফিকুল ইসলাম তালুকদার মন্টু। সভায় পরিষদের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে পরিষদের নেতারা দাবি করেন, করোনা পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও প্রতিষ্ঠানে সুষ্ঠ পরিবেশ বজায় রাখতে তারা কর্মস্থলে উপস্থিত থেকেছেন।

শিক্ষক-কর্মচারীদের প্রতিমাসে নিয়মিত বেতন বিল প্রস্তুত করে ব্যাংক হিসেবে পাঠিয়েছেন, শিক্ষার্থীদের এসাইনমেন্ট সংক্রান্ত কাজ করা, রেজিস্ট্রেশন, উপবৃত্তি, ব্যানবেইজ, মাউশি, শিক্ষা মন্ত্রণালয়ের চাহিদা মোতাবেক তথ্য পাঠানোসহ বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা অনুযায়ী সব প্রশাসনিক ও একাডেমিক কাজ করেছে বলে জানায় পরিষদের নেতারা।

দেশের সব স্তরের মানুষ করোনার সময়ে বিভিন্নভাবে সুবিধা পেলেও তারা সুবিধাবঞ্চিত বলে দাবি করেন।

সংবাদ সম্মেলনে পরিষদের পক্ষ থেকে ৫ দফা দাবি তুলে ধরা হয়। এগুলো হলো-

১) তৃতীয় শ্রেণির কর্মচারীদের ন্যূনতম ১১তম বেতন গ্রেড দেয়া এবং প্রণীত চাকরিবিধি অনুসরণ করে তৃতীয় শ্রেণির কর্মচারীদের পদের সংখ্যা বাড়ানো।

২) পদের নাম পরিবর্তন করে প্রশাসনিক কর্মকর্তা করা।

৩) পেশাগত উন্নয়নের কম্পিউটারসহ অন্য উচ্চতর প্রশিক্ষণের ব্যবস্থা করা; পূর্বঘোষিত প্রজ্ঞাপন অনুযায়ী চাকরিবিধি ২০১২ দ্রুত বাস্তবায়ন করা। ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডিতে কর্মচারীদের সদস্য রাখা।

৪) শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে বিভাগীয় কোটায় শিক্ষকসহ অন্য পদে পদোন্নতি দেয়া।

৫) সব এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করা।

সিলেটে গৃহকর্মীসহ বৃদ্ধ দম্পতি খুন—৪ সন্তানের দুজন থাকেন লন…
  • ১২ আগস্ট ২০২৬
আর্জেন্টিনার জামাই হলেন পর্তুগিজ তারকা রোনালদো
  • ১২ আগস্ট ২০২৬
এক ঘণ্টা পর আবার ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু
  • ১২ আগস্ট ২০২৬
দেশের একাধিক জেলায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
  • ১২ আগস্ট ২০২৬
পে-স্কেল ও জাতীয়করণসহ ১০ দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের কর্মসূ…
  • ১২ আগস্ট ২০২৬
নিজ বাড়িতে স্বামী-স্ত্রীসহ ৩ জনের গলা কাটা লাশ, সবশেষ যা জা…
  • ১২ আগস্ট ২০২৬